Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে প্রাইভেটকার আরোহী দুই যুবককে ৪৮ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজধানীর তেজগাও থানার শাহিনবাগ এলাকার মৃত আব্দুল মুন্নাফ মোল্লার ছেলে মানুন মোল্লা ও ফরিদপুর জেলা ভাঙা চরমুখডোবা এলাকার মৃত মমিন শেখের ছেলে হাসেম শেখ।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন মন্ডল জানায়, টঙ্গীর মাজার গেইট এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের একটি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তারা দীর্ঘদিন ধরে চোরাই পথে বিদেশি মাদক আমদানি করে গাজীপুরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলো। এসময় তাদের কাছ থেকে ৪৮ ক্যান বিয়ার, ৩টি মোবাইল এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google