Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনসহ জেলার বিভিন্ন স্থানে থাকা ৫২৭টি শিল্প কারখানা খুলেছে। এর মধ্যে বিজিএমইএ’র ২৯১টি, বিকেএমইএ’র ৩৫টি, বিটিএমইএ’র ২৯টি এবং অন্যান্য ১৭২টি কারখানা রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানাগুলো খুলেছে বলে নিশ্চিত করেছে শিল্প পুলিশ সূত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাজীপুর লে-আফ ঘোষণার প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে সিটি করপোরেশনের ভোগড়া এলাকার স্টাইলিস্ট নামের পোশাক করাখানা শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে করতে থাকে।

এসময় ওই সড়কে চলাচলকারী পণ্যবাহী গাড়ি আটকে পড়ে। এক পর্যায়ে শ্রমিকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। ইটপাটকেল ছুড়ে পাশের কয়েকটি কারখানার কাঁচও ভাংচুর করে। পরে পুলিশ টিয়ারস্যাল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, ‘কারখানা লে-অফ এবং কিছু শ্রমিকের বকেয়া বেতনের দাবিতে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাড়ক অবরোধ করে। শ্রমিকরা মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ভাংচুর চালাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি বলেন, ‘ইতোপূর্বে আমরা শ্রমকি নেতাদের সাথে বসে আলোচনা করেছি। বেতন-ভাতা এগুলো যৌক্তিক দাবি। আমরা বলেছি, কোনো নাশকতার প্রয়োজন নেই। কোনো কারখানায় সমস্যা থাকলে আমাদের জানান- আমরা কথা বলে সমাধান করে দেব।’

জেলা শিল্প পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, গাজীপুরে মোট কারখানার সংখ্যা দুই হাজার ৭২টি। এর মধ্যে সোমবার দুপুর পর্যন্ত ৫২৭টি কারখানা খুলেছে।

তিনি বলেন, ‘কারখানা কর্তৃপক্ষকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের হাত ধোয়া, মাস্ক পরে থাকা, নিরাপদ দূরত্বে থাকা, কারখানায় প্রবেশ এবং বের হওয়ার সময় দূরত্ব বজায় রাখা- এগুলো প্রতিনিয়ত তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google