Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২০-২১) সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৬ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা সহ-সভাপতি-কোষাধ্যক্ষসহ ৬ পদে জয়ী হয়েছেন।

ভোটগণনা শেষ শুক্রবার (৬ মার্চ) সকাল সোয়া নয়টার দিকে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আসলাম হোসেন বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি আ. সোবহান, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক আলী আহাম্মদ মিয়া, অডিটর এস এম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক ওয়াসিম খলিল, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন-৫, সদস্য আনিসুর রহমান খান (শিমুল), কামাল দেওয়ান, হাবিবুর রহমান (নয়ন), শফিকুল ইসলাম শফিক, ফয়েজিয়া আক্তার (পপি), রাশেদুল ইসলাম (রাসেল), সোহেল রানা, হাবিবুর রহমান (হাবিব) ও সেলিনা বেগম।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বিজয়ী প্রার্থীরা হলেন- সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসাইন, লাইব্রেরি সম্পাদক নজরুল ইসলাম (রতন), মহিলা সম্পাদিকা হোসনা আক্তার (হাসি), সদস্য ওসমান গনি টিটু ও রবিউল আলম।

এর আগে বৃহস্পতিবার ওই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google