নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ১০টি পদে নির্বাচিত হয়েছেন।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক, সম্পাদক সিরাজুল

Advertisement

গতকাল বৃহস্পতিবার (৩০ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ মে) দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মো. আছলাম হোসেন।

নির্বাচনে সভাপতি পদে রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি হাসিনা আক্তার জাহান (বিথী) ও মোহাম্মদ দিনেমার ইসলাম (সাইফুল), সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, কোষাধ্যক্ষ মো. রাশেদ খান সোহেল, লাইব্রেরি সম্পাদক মো. সবুজ মিয়া (সাজু), অডিটর মো. আল আমিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি (টিটু), ক্রীড়া সম্পাদক বেনজীর আহম্মেদ ও মহিলা সম্পাদিকা পদে জিনাত ফেরদৌস রত্না বিজয়ী হয়েছেন।

নির্বাচিত সদস্যরা হলেন- কামরুল হাসান (নাজমুল), মাসুদুর রহমান ভূইয়া (মাসুদ), আব্দুল্লাহ আল মামুন, আল আমিন, মো. লুৎফর রহমান প্রধান, আশিক ইবনে মানিক (নাবিল), রেবেকা সুলতানা, মো. সোহেল রানা, মো. রফিকুল ইসলাম রফিক, সেলিনা ইয়াসমিন ও শেখ নাহিদ ফারহানা।

কালীগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বিএনপির আলোচনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google