নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক জ্যেষ্ঠ মহা ব্যবস্থাপকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গাজীপুর পল্লী বিদ্যুতের জিএমসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Advertisement

বুধবার ((৬ মার্চ) প্রায় ৮০ লাখ টাকার মালামাল আত্মসাৎ ও এতে সহযোগিতার অভিযোগে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের এ মামলায় আসামিরা হলেন- গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক জ্যেষ্ঠ মহা ব্যবস্থাপক প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল, এজিএম (ইএন্ডসি) এসএম নাহিদ সিরাজ, সাবেক সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার উজ্জ্বল চন্দ্র সরকার, স্টোর কিপার আব্দুল হামিদ ও ঠিকাদার মো. মামুন উর রশিদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইন রক্ষণাবেক্ষণ, ফিডার লোড ব্যালেন্সিং, আপগ্রেডেশন ও লাইন নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। পরে ঠিকাদার মো. মামুন উর রশিদ তিনটি প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে ভূয়া দরপত্র দাখিল করেন। একপর্যায়ে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাগণ যাচাই-বাছাই ছাড়াই কোনো রকম চুক্তি সম্পাদন ছাড়া ভূয়া প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ প্রদান করেন। পরে ওই ঠিকাদার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাদের যোগসাজসে চাহিদাপত্র ঘষামাজা (টেম্পারিং) করে উক্ত তিনটি প্রতিষ্ঠানের নামে ৪ কোটি ৪৬ লাখ টাকার মালামাল উত্তোলন করে। ওই মালামাল দিয়ে নির্ধারিত সময়ে অধিকাংশ নির্মাণ কাজ সম্পন্ন না করে আত্মসাতের চেষ্টা করলে পুলিশের সহায়তায় তার গোডাউন থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়। বাকি ৭৯ লাখ ৪০ হাজার ৩০৩ টাকার মালামাল ঠিকাদার মামুন উর রশিদ আত্মসাৎ করছে বলে অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সেলিম মিয়া তার প্রতিবেদনে উল্লেখ করেন।

দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক বায়েজিদুর রহমান খান জানান, তারা পরস্পরের যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতি করে ৭৯ লাখ ৪০ হাজার ৩০৩ টাকার মালামাল আত্নসাৎ করেছে।

পূবাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google