Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২০-২০২১ মেয়াদের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় দৈনিক কালের কণ্ঠের শরীফ আহমেদ শামীমকে সভাপতি ও দৈনিক যুগান্তরের শাহ সামসুল হক রিপনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন মো. মনিরুজ্জামান (সহ সভাপতি), নজরুল ইসলাম আজহার (যুগ্ম সম্পাদক), কামাল হোসেন বাবুল (সাংগঠনিক সম্পাদক), মিলটন খন্দকার (কোষাধ্যক্ষ), মাহবুবুল আলম (প্রচার সম্পাদক) ও প্রকৌশলী মাসুদ রানা (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক)।

কার্যনিবার্হী সদস্যরা হলেন অধ্যাপক আমজাদ হোসেন, মুজিবুর রহমান, আলমগীর হোসেন, মো. আমিনুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আফজাল হোসেন ও কাজী মকবুল হোসেন।

এছাড়া অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মো. মাহফুজুল হক, এম এ ফিরোজ, জানে এ আলম, মো. সিরাজ উদ্দিন, রায়হানুল ইসলাম আকন্দ, আ. মালেক মিয়া, রাজিব সরকার, বায়েজিদ হোসেন, এম এ মোমেন রানাকে সংগঠনের উপদেষ্টা সদস্য মনোনীত করা হয়েছে।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google