Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে বৃষ্টিতে ফুটবল অনুশীলনের সময় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরের রথখোলা এলাকার শহীদ বরকত স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালীগঞ্জের জাঙ্গালীয়া এলাকার নাদিম (১৬) ও নগরের বরুদার ঢাল এলাকার মিজান (১৬)।

তাৎক্ষণিকভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষসহ কোনো সরকারি সংস্থাই তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম।

তিনি জানান, দুপুর পৌনে ১টার দিকে বজ্রপাতে নিহত দুই কিশোরকে হাসপাতালে আনা হয়েছে। বজ্রপাতের সময় হার্ট অ্যাটাকে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তিনি ফুটবল কোচ শাহনুরের বরাতে আরও জানান, বৃষ্টির সময় অন্তত ২০ কিশোর ওই স্টেডিয়ামে ফুটবল অনুশীলন করছিল। হঠাৎ বজ্রপাত হলে দু’জনের মৃত্যু হয়। অন্যরা সুস্থ-স্বাভাবিক আছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google