Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুর সিটিতে চলছে আভ্যন্তরীণ ৭০০ কি. মি. রাস্তা সম্প্রসারণ কাজ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুর সিটিতে চলছে আভ্যন্তরীণ ৭০০ কি. মি. রাস্তা সম্প্রসারণ কাজ

By rskaligonjnewsSeptember 4, 20202 Mins Read

গাজীপুর সিটিতে চলছে আভ্যন্তরীণ ৭০০ কি. মি. রাস্তা সম্প্রসারণ কাজ

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) এর যোগযোগ ব্যবস্থার উন্নয়ণ ও যানজটমুক্ত চলাচলের জন্য সিটির আভ্যন্তরীণ প্রায় ৭০০ কিলোমিটার সড়কের সম্প্রসারণের কাজ চলছে।

ইতোমধ্যে ওইসব রাস্তার শতকরা ৪০ থেকে ৫০ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২০২১ সালের জুন নাগাদ রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মো. মুজিবুর রহমান কাজল এ তথ‌্য নিশ্চিত করেন।

গাজীপুর ও টঙ্গী পৌরসভা এবং আরও ছয়টি ইউনিয়নকে ওই দুই পৌরসভার সঙ্গে যুক্ত করে ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনটি গঠন করা হয়। এ সিটি এলাকায় রয়েছে দুটি বিসিক শিল্প নগরীসহ কয়েক হাজার শিল্প কারখানা। আছে পাঁচটি বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু জাতীয় প্রতিষ্ঠান। আগে এ এলাকার রাস্তাগুলো ছিলো তুলনামূলক সরু। রাস্তাগুলোতে প্রায়ই যানজট লেগে থাকত। সেই সরু রাস্তাগুলোই এখন সম্প্রসারিত করা হচ্ছে।

সিটি কপোরেশনের দ্বিতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নির্বাচিত হয়ে তিনি সিটির সরু রাস্তাগুলো সম্প্রসারণের কাজে হাত দেন।

সিটি করপোরেশনের তত্বাবধাক প্রকৌশলী মো. মুজিবুর রহমান কাজল জানান, সিটির বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তা (প্রসস্তকরণসহ নর্দমা ও ফুটপাত) নির্মাণ করা হচ্ছে ১৭৩.৫ কিলোমিটার।

এ রাস্তাগুলো ৬০ ফুট প্রশস্ত হবে। এর মধ্যে কার্পেটিং রাস্তা হবে ৪৩.৫ কিলোমিটার, আরসিসি ৪০.৫৫ কিলোমিটার এবং ফুটপাত ও ড্রেনসহ ৮৯.৭০ কিলোমিটার।

গাজীপুর সিটির ১ থেকে ৫ নং জোনে আভ্যান্তরীন রাস্তা, ফুটপাত নির্মাণ করা হচ্ছে ১২৮.৪৫ কিলোমিটার। এর মধ্যে কার্পেটিং ১৭.৯৫ কিলোমিটার, আরসিসি ১০১ কিলোমিটার, সিসি ৪.৬৫ কিলোমিটার এবং এইচবিবি ৫ কিলোমিটার।

অবকাঠামে উন্নয়ন প্রকল্পে ৩৬৪.৮ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে কার্পেটিং ২২৪ কিলোমিটার, আরসিসি ১৮.০৮ কিলোমিটার, আরসিসি ড্রেন ও ফুটপাত ১২২ কিলোমিটার। স্থানভেদে এসব রাস্তা ২০ থেকে ৪০ ফুট পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে। ইতোমধ্যে ওইসব কাজের শতকরা ৪০ থেকে ৫০ ভাগ কাজ শেষ হয়েছে।

এছাড়া এডিবি সহয়তায় ২৫ কিলোমিটার রাস্তা এবং ১০ কিলোমিটার ড্রেন, জাইকার অর্থায়নে সিটিতে ১০০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে জাইকার অর্থায়নে করা ৭০ কিলোমিটার রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026

Latest News

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa