
শুক্রবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, নিহত শিশুটির নাম রিতেশ কুমার এবং তার ডাকনাম গোলু। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং সন্তোষ দাসের ছেলে। প্রতিদিনের মতো সেদিনও সকালে কোচিং ক্লাসে যাওয়ার পথে পুপরি থানাধীন ঝাঝিহাট গ্রামের কাছে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই রিতেশের মৃত্যু হয়।
দুর্ঘটনার শব্দে আশপাশের মানুষ ছুটে এলেও কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয় শিশুটির পরিবার। প্রিয় সন্তানকে হারিয়ে তারা বাকরুদ্ধ হয়ে পড়েন। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটিতে বিপুল পরিমাণ মাছ বোঝাই ছিল। ধাক্কার পর মাছগুলো রাস্তার ওপর ছড়িয়ে পড়ে।
বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে উদ্যোগ নেওয়া হবে : নুরুদ্দিন অপু
অভিযোগ উঠেছে, শিশুটির মরদেহ কাছেই পড়ে থাকলেও অনেক মানুষ অ্যাম্বুলেন্স ডাকা বা পুলিশের সাথে যোগাযোগ করার পরিবর্তে মাছ কুড়িয়ে নেয়ায় ব্যস্ত হয়ে পড়ে। অনেকেই বস্তায় মাছ ভরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুপরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় ছত্রভঙ্গ করে। তারা রিতেশ কুমারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত পিকআপ ট্রাকটি জব্দ করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তদন্ত শুরু করেছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



