Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাসিক প্রধান হিসাবরক্ষকে লাঞ্ছিতের অভিযোগ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাসিক প্রধান হিসাবরক্ষকে লাঞ্ছিতের অভিযোগ

By rskaligonjnewsOctober 6, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: নথি পর্যালোচনা করে সাক্ষর করতে চাওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জুরুল হাসানকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলো গাসিক হিসাব বিভাগের এক কর্মকর্তাসহ কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনার পরপরই তিনি নগর ভবন থেকে বের হয়ে চলে যান। এ দিকে এ ঘটনায় নগর ভবনের অন্য কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গাসিক প্রধান হিসাবরক্ষকে লাঞ্ছিতের অভিযোগ

Advertisement

শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে গাসিক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জুরুল হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে কথা হয় এ প্রতিবেদকের সাথে। এর আগে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর নগর ভবনের নিজ কক্ষে তিনি এ ঘটনার শিকার হন।

মঞ্জুরুল হাসান বলেন, ‘আমি কারও বিরুদ্ধে অভিযোগ দেব না। মন্ত্রণালয় আমাকে এখানে পাঠিয়েছে, তাই আমি এখানে এসেছিলাম। এখানে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছি। আজকে তার প্রতিদান পেয়েছি। আমার ভাগ্যে ছিল জুতা মারবে, তাই মেরেছে। আল্লাহ নিশ্চিই এর বিচার করবেন। তবে আজকের পর আমি আর সিটি করপোরেশনে অফিস করতে আসব না। মন্ত্রণালয়ে আবেদন করে আমি অন্যত্র বদলি হয়ে চলে যাব। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না বলেই মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুত ঘটনার প্রত্যক্ষদর্শী ও নগর ভবনের একাধিক কর্মকর্তা জানান, বেশ কিছুদিন অনুপস্থিত থাকার পর বৃহস্পতিবার অফিসে যান সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জুরুল হাসান। তিনি তাঁর কক্ষে স্বাভাবিকভাবেই কাজ করছিলেন। দুপুর দুইটার দিকে তিনি তাঁর কক্ষ থেকে বাইরে বের হন। এ সময় সিটি করপোরেশনের হিসাব বিভাগের একজন কর্মকর্তা ও কয়েকজন ঠিকাদার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে একটি নথি নিয়ে যান। সেখানে তাকে না পেয়ে বাইরে এসে ধাক্কা দিয়ে পুনরায় তাঁর কক্ষে নিয়ে যান। এ সময় ঠিকাদারেরা নথিটি দ্রæত স্বাক্ষর করে দেওয়ার জন্য প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে চাপ দেন। এ সময় মঞ্জুরুল হাসান নথিটি দেখে পরে স্বাক্ষর করে দেবেন বলে জানালে তারা অসন্তুষ্ট হন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ঠিকাদারেরা প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার সঙ্গে ধাক্কাধাক্কি করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পরপর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নগর ভবন থেকে চলে যান।

সূত্র আরো জানান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে মঞ্জুরুল হাসানকে পদায়নের পর তিনি যোগদান করলেও বেশ কিছুদিন তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এ নিয়ে শুরু থেকেই হিসাব বিভাগের এক কর্মকর্তার সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল।

এ ব্যাপারে গাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল বলেন, ‘জাইকার একটি কনফারেন্সে থাকায় ওইদিন আমি অফিসে যাইনি। এ ধরনের কোনো ঘটনার কথা কেউ আমাকে জানায়নি। তবে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, এটি একটি ক্রিমিনাল অফেনস্। অবশ্যই তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

গাজীপুরে দেয়াল ধসে গেল শিশুর প্রাণ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa