Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: গিনিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের পর ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন। খবর এএফপি’র।

সরকারি সূত্রের বরাত দিয়ে সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন পরিবেশিত খবরে একথা বলা হয়। এর আগে সরকার দেশটিতে নির্বাচন পরবর্তী অস্থিরতায় ১০ জনের প্রাণহানির কথা জানিয়েছিল।

রাষ্ট্রীয় টেলিভিশন আরটিজি’র খবরে বলা হয়, ‘গত ১৯ অক্টোবরের পর থেকে গিনিতে নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন জানিয়েছে সরকার। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।’

অপরদিকে গিনির বিরোধী দল এ অস্থিরতায় ২৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.