Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক গিলগিট-বালতিস্তান নিয়ে ভারত-পাক তীব্র বিতর্ক
আন্তর্জাতিক

গিলগিট-বালতিস্তান নিয়ে ভারত-পাক তীব্র বিতর্ক

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 2, 20203 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: গিলগিট বালতিস্তানের নির্বাচন নিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছে ভারত এবং পাকিস্তান। ভারতের দাবি পাকিস্তান অবৈধ ভাবে ওই অঞ্চলটি দখল করে রেখেছে। খবর ডয়চে ভেলে’র।

গিলগিট বালতিস্তানের নির্বাচন নিয়ে ফের বাকযুদ্ধ শুরু হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। আগামী ১৫ তারিখ সেখানে নির্বাচন হওয়ার কথা। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভোটের আগে গিলগিট বালতিস্তানকে একটি আলাদা পাক প্রদেশ হিসাবে স্বীকৃতি দেয়ার কথাও ঘোষণা করেছেন। তারপরেই বিষয়টি নিয়ে কড়া বিবৃতি দিয়েছে ভারত। ভারতের বক্তব্য, ওই অঞ্চলটি অবৈধ ভাবে দখল করে রেখেছে পাকিস্তান। সেখানে ভোট করার বা আলাদা প্রদেশ হিসাবে স্বীকৃতি দেয়ার কোনো অধিকার নেই পাকিস্তানের।

১৯৪৭ সালে দেশ ভাগের সময় কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলেও কাশ্মীর এবং লাদাখের একাংশ পাকিস্তান এবং অন্য অংশ ভারতের হাতে থেকে যায়। পাকিস্তানের কাশ্মীর অংশকে ভারত কোনোদিনই স্বীকার করেনি। ভারত ওই অঞ্চলটিকে পাক অধ্যুষিত কাশ্মীর হিসেবে চিহ্নিত করে। কাশ্মীর এবং লাদাখের সীমানায় অবস্থিত গিলগিট বালতিস্তান অঞ্চলটি নিয়ে তখন থেকেই দুই দেশের মধ্যে তীব্র বিরোধ রয়েছে। ভারতের দাবি, অবৈধ ভাবে পাকিস্তান ওই অঞ্চল দখল করে রেখেছে। বাস্তবে এলাকাটি ভারতের। কিন্তু পাকিস্তান কখনোই তা মেনে নেয়নি।

দুর্গম পাহাড়ি অঞ্চল গিলগিট বালতিস্তান। জনবসতিও খুব বেশি নয়। এতদিন পাকিস্তান ওই অঞ্চলে আলাদা করে কোনো নির্বাচন করেনি। কিন্তু এ বছরের গোড়ায় গিলগিট বালতিস্তানকে আলাদা স্টেটাস দেওয়ার আলোচনা শুরু হয়। সেখানে আলাদা করে ভোটের প্রস্তুতিও শুরু হয়। কিছু দিন আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট গিলগিট বালতিস্তানে ভোটের দাবি মেনে নেয় এবং ভোটের দিন ঘোষণা করে। যদিও করোনার কারণে ভোটের প্রাথমিক সূচি পরিবর্তিত হয়।

রোববার পাক প্রধানমন্ত্রী আগামী ১৫ তারিখ ওই এলাকায় ভোটের চূড়ান্ত সূচি ঘোষণা করেন। একই সঙ্গে ওই এলাকাকে প্রভিনসিয়াল স্টেটাস দেওয়ার কথাও ঘোষণা করেন। তারপরেই তীব্র বিরোধিতা শুরু করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ‘১৯৪৭ সালে যে অ্যাকসেশন চুক্তির মাধ্যমে কাশ্মীর ভারতে যোগ দিয়েছিল, সেই চুক্তি অনুযায়ী গিলগিট বালতিস্তানও ভারতেরই অংশ। কিন্তু পাকিস্তান তা অবৈধ ভাবে দখল করে রেখেছে। ওই অঞ্চলে ভোট করার বা স্টেটাস বদলানোর কোনো অধিকার পাকিস্তানের নেই।’

ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তান ওই অঞ্চলে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোনো কোনো বিশেষজ্ঞের বক্তব্য, কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া, কাশ্মীর এবং লাদাখকে ভেঙে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার পরেই পাকিস্তান গিলগিট বালতিস্তান নিয়ে এত বড় পদক্ষেপ নিল। গত এক বছর ধরে পাকিস্তান কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপ নিয়ে বহু বিতর্ক তৈরির চেষ্টা করেছে। চীন এবং সহযোগী রাষ্ট্র তুরস্ক এবং আরব বিশ্বকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সাময়িক সাহায্যও তারা পেয়েছে।

জাতিসংঘে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেছে চীন। তুরস্ক কাশ্মীর নিয়ে ভারতবিরোধী মন্তব্য করেছে। সম্প্রতি সৌদি আরবভারতের ম্যাপ থেকে কাশ্মীর বাদ দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চ এ বিষয়ে বিশেষ কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে ভারত সফল ভাবেই আন্তর্জাতিক মঞ্চকে বোঝাতে পেরেছে, কাশ্মীর সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তানের সে বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার নেই।

গিলগিট বালতিস্তান নিয়ে সেই অস্ত্রই ব্যবহার করছে পাকিস্তান। তাদের বক্তব্য, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্যের কোনো অধিকার নেই। যদিও ভারত ওই অঞ্চলটিকে পাকিস্তানের অংশ বলতেই রাজি নয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
দাম কমেছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর তেলের দাম আবার কমেছে

জুন 18, 2026
নারীদের অংশগ্রহণ

মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

জুন 18, 2026
ট্রাম্প

জি-৭ বৈঠকে ট্রাম্পের “আমি বস” মন্তব্য ঘিরে আলোচনা

জুন 18, 2026
Latest News
দাম কমেছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর তেলের দাম আবার কমেছে

নারীদের অংশগ্রহণ

মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

ট্রাম্প

জি-৭ বৈঠকে ট্রাম্পের “আমি বস” মন্তব্য ঘিরে আলোচনা

নির্দেশনা

প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ

হরমুজ খুলছে

অবিলম্বে হরমুজ খুলছে ইরান, অবরোধ তুলছে যুক্তরাষ্ট্র: শাহবাজ শরিফ

স্মারকে স্বাক্ষর

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

চুক্তি

১৪ দফা চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কী সিদ্ধান্ত হলো

modi-meloni

‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

সৌদি আরব ও পর্তুগাল

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদি আরবের

Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa