Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশালের গৌরনদীতে নিজ বাড়ির আঙ্গিনায় বিশাল গর্ত খুঁড়ে গুপ্তধন খুঁজলেন এক ব্যক্তি। বিষয়টি গ্রামবাসীর কানে গেলে ওই ব্যক্তির বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। এ ঘটনার খবর শেষ পর্যন্ত পুলিশ পর্যন্ত পৌঁছলে ঘটনাস্থলে ছুটে যায় সদস্যরা। খবর পেয়ে আগে-ভাগেই সহযোগীদের নিয়ে পালিয়ে যান গর্ত খোঁড়া ওই ব্যক্তি।

এমন ঘটনা ঘটেছে জেলার গৌরনদী থানার ভুরঘাটায়। স্থানীয় ইউনুস সরদার নামক এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ- গুপ্তধনের খোঁজে কয়েকজন সহযোগী নিয়ে নিজ বাড়ির আঙ্গিনায় বিশাল গর্ত খুঁড়েছেন তিনি।

গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তারা কী আসলেই গুপ্তধন পেয়েছেন বা কেন এমন গর্ত খুঁড়েছেন তা সম্পর্কে কিছুই জানা যায়নি।

গৌরনদী থানার পরিদর্শক খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িতে অভিযান চালিয়েও ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। তবে তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।

এদিকে গৌরনদী মডেল থানার পরিদর্শক খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ওই বাড়ির কাউকে পাওয়া না যাওয়া ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.