Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে প্রান গেল ৯ জনের
আন্তর্জাতিক

গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে প্রান গেল ৯ জনের

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 16, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : গুয়েতেমালায় একটি কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার দেশটির স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কোয়েটজাল্টেনানগো শহরে এই কানসার্টের আয়োজন করা হয়। খবর আলজাজিরার।

গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে প্রান গেল ৯ জনের

Advertisement

দেশটির গণমাধ্যমগুলো জানায়, কনসার্ট শেষে কয়েক হাজার মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করে। সেসময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে নিচে পড়ে গিয়ে অনেক মানুষ পদদলিত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

গুয়েতেমালা রেডক্রস টুইটারে ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, চিকিৎসাকর্মীরা আহতদের সাহায্য করছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও দেখা যায়। এ ঘটনায় ৯ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন বলে গুয়েতেমালা রেডক্রস এবং স্বেচ্ছাসেবী দমকল কর্মীরা নিশ্চিত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ন্যান্সি কুয়েমি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, কনসার্টে হাজার হাজার মানুষ অংশ নেন। বৃষ্টির কারণে অনেক কাদা ছিল সেখানে। সে কারণেই মানুষজন নড়তে পারেনি এবং পড়ে যায়।

তিনি বলেন, তারা (আয়োজকরা) পুরো এলাকা ঘিরে দেয়, ঢোকা-বের হওয়ার জন্য কেবল দুটি পথ রাখে। আমার কাছে এটি যথেষ্ট সংকীর্ণ মনে হয়েছে। এ কারণে আমি দূরে দাঁড়িয়ে ছিলাম এবং কনসার্ট শেষে বের হওয়ার সিদ্ধান্ত নেই।

কোয়েটজাল্টেনানগোর সিটি ম্যানেজার আমিলকার রিভাস বলেন, মানুষের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার ক্ষেত্রে আয়োজকদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে কনসার্টের অনুমতি ছিল।

গত তিন বছরের মধ্যে এবার বিভিন্ন উৎসব ও আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে গুয়েতামালা। করোনার কারণে গত দুই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ ছিল দেশটিতে।

২০১ বছর আগে অর্থাৎ ১৮২১ সালের ১৫ সেপ্টেম্বর স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মধ্য আমেরকিার দেশ গুয়েতেমালা।

মাইকিং করে ৩০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa