ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে গোপালগঞ্জে ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৮হাজার টাকা জরিমানা করেছে কয়েকটি ভ্রাম্যমাণ আদালত।
শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, কাশিয়ানীতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বর আহমেদ এবং সদরের উলপুর বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  খবর বাসস’র।

ভ্রাম্যমাণ আদালত কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা, কাশিয়ানী বাজারে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা এবং গোপালগঞ্জ সদরে উলপুর বাজারে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

কোটালীপাড়ায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে স্থানীয় ঘাঘর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স লোকনাথ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স অন্নপূর্ণা ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স মা কালী ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স মা বাণিজ্য ভান্ডারকে ১০হাজার টাকা, কোটালীপাড়া এন্টারপ্রাইজকে ৫হাজার টাকা, জীম ট্রেডার্সকে ১০হাজার টাকা, আলামিন স্টোরকে ৮ হাজার টাকা ও সাখাওয়াত স্টোরকে ৮হাজার টাকাসহ মোট ৭১ হাজার টাকা জরিমানা করে।

কাশিয়ানীতে আজ দুপুরে ৫ চাল ও কাঁচাবাজার ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলার উলপুর বাজারে অতিরিক্ত দামে চাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.