জুমবাংলা ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আজ মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সড়ক

Advertisement
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও খুলনার খালিসপুরের আব্দুর রহমানের ছেলে আবদুর রহিম মাসুদ (২০) এবং তার বন্ধু আতিকুল ইসলাম (২১)। এরা ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল সাড়ে ৯ টায় ঘটনাস্থলে ঢাকাগামি দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবদুর রহিম মাসুদ নিহত এবং তার বন্ধু আতিকুল ইসলাম গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.