বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য এবং অপরিহার্য বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট গোলাম মাওলা রনি।

তিনি বলেন, ‘এখন জামায়াত যত চেষ্টা করুক, বিএনপি যত চেষ্টা করুক, আওয়ামী লীগের যে অভাব, এটা পূর্ণ করা সম্ভব নয়। আওয়ামী লীগের এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে আওয়ামী লীগের দ্বারা।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বক্তব্যে এসব কথা বলেন গোলাম মাওলা রনি।
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য এবং অপরিহার্য। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপি তাদের বাংলাদেশে ধরে এনে জামাই আদর করে পুনর্বাসিত করবে, এটি সম্ভব নয়। আওয়ামী লীগকে তাদের মতো করে ফিরে আসতে হবে।’
কোনো চুক্তি বা সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে তাদের রাজনীতির কবর রচিত হবে বলেও মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো কাজ করে ফিরে আসতে হবে। অন্যথায় তারা যদি দিল্লি বা বিএনপির মাধ্যমে নেগোশিয়েশন করে বাংলাদেশে আসে তাহলে তাদের রাজনীতির কবর রচনা হবে।’
ইরান যুদ্ধের মধ্যেই তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের
আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করছেন, ‘নরেন্দ্র মোদি অনেক কিছু করে দেবেন।’ তবে মোদি কিছুই করে দেবেন না বলেও জানিয়েছেন গোলাম মাওলা রনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


