হরমুজ প্রণালি দিয়ে ইরাকি জাহাজগুলো চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইরান। তেহরান ঘোষণা দিয়েছে, ইরাকি জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারবে। এই পদক্ষেপকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিল করার সর্বশেষ ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

হরমুজ প্রণালি

Advertisement

শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরাক সব ধরনের বিধিনিষেধ থেকে অব্যাহতি পাবে এবং নিয়ন্ত্রণ কেবল ‌‘শত্রু দেশগুলোর’ ওপরই প্রযোজ্য হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে দেশটি কার্যকরভাবে হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে, যা দিয়ে সাধারণত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয়।

জাহাজ ট্র্যাকিং ডেটা অনুসারে, তেহরানের চাপিয়ে দেওয়া কার্যত টোল বুথ ব্যবস্থার অধীনে সাম্প্রতিক সময়ে সামুদ্রিক যান চলাচল কিছুটা বাড়লেও, তা এখনও স্বাভাবিক মাত্রার চেয়ে ৯০ শতাংশেরও কম।

লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে এই প্রণালি দিয়ে ৫৩টি জাহাজ চলাচল করেছে, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩৬।

আরও পড়ুনঃ ‘ক্যাকটাস’-এর সাফল্যের পর নতুন লুকে আলোচনায় মেহজাবীন

শুক্রবার একটি ফরাসি কন্টেইনার জাহাজ এবং একটি জাপানি মালিকানাধীন ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সংঘাত শুরুর পর এই দুই দেশের মধ্যে এটাই ছিল প্রথম দৃশ্যমান জাহাজ চলাচলের ঘটনা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.