Advertisement

জুমবাংলা ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা গ্রামের এক বাড়ির উঠানে বিশাল গর্ত খুঁড়ে গুপ্তধন খোঁজার খবর শোনা গেছে। বিষয়টি চারদিক ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে গুপ্তধনের উদ্দেশ্যে খোঁড়া গর্ত দেখতে উৎসুক জনতার পাশাপাশি পুলিশ ও জনপ্রতিনিধিরাও সেখানে ভিড় করছেন।

সম্প্রতি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে ইউনুস সরদারের (৫৫) বাড়িতে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধারণা, গর্ত খুঁড়ে গুপ্তধন পেয়ে ইউনুস সরদার ও তার সহযোগীরা আত্মগোপন করেছেন।

জানা যায়, ইউনুস সরদার তার কয়েকজন সহযোগী নিয়ে গত শনিবার (৫ জুন) থেকে নিজ বাড়ির উঠানে গুপ্তধনের খোঁজে গর্ত খোঁড়া শুরু করেন। গত সোমবার রাতে গর্ত খোড়ার কাজ শেষ করেন তারা। এরই মধ্যে গুপ্তধন পাওয়ার খবর এলাকায় জানাজানি হলে রহস্যজনক গর্তটি ভরাট করে সহযোগীদের নিয়ে ইউনুস সরদার আত্মগোপন করেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে ইউনুস সরদারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার এসআই খাইরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর ওই এলাকা পুলিশ পরিদর্শন করেছে। বাড়ির মালিক ইউনুস সরদার পলাতক থাকায় বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.