Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গ্যাস সংকটে ধুঁকছে গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠান
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গ্যাস সংকটে ধুঁকছে গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠান

By rskaligonjnewsJanuary 22, 20243 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শিল্প অধ্যূষিত গাজীপুরে হঠাৎ করেই দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এতে করে ডাইং ওয়াশ ও কাপড় উৎপাদনে সক্ষতা কমেছে। নির্দিষ্ট সময়ে পণ্য তৈরিতে সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন কারখানা কর্তৃপক্ষ।

গ্যাস সংকটে ধুঁকছে গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠান

Advertisement

গ্যাস সংকটের কারণে গাজীপুর জেলা ও মহানগরের হাজারো শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে৷ এলপিজি, ডিজেল ও সিএনজি গ্যাসে চালু রাখতে হয়েছে এসব কারখানা। এতে উৎপাদন খরচ বেড়েছে বহুগুণ। ফলে দুশ্চিন্তায় পড়েছেন শিল্পকারখানা মালিকরা। অনেক কারখানায় কমেছে শ্রমিকদেরও কাজ। ১৫ পিএসআই গ্যাসের চাপ থাকার কথা থাকলেও গত কয়েকদিন ধরে সেটি ওঠানামা করছে দুই এর মধ্যে। গাজীপুরের প্রতিদিন ৬শত মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। অথচ গত ২৪ ঘণ্টায় সরবরাহ হয়েছে মাত্র ৩৭০ মিলিয়ন ঘনফুট।

বিভিন্ন এলাকায় আবাসিক এলাকায়ও গ্যাসের চাপ কমেছে। এছাড়াও সিএনজি পাম্পগুলোতে চাপ কম থাকায় বিপাকে পড়েছেন তারা। তারা বলছেন তিতাস গ্যাস থেকে আমাদের ১২ পিএসআই নেওয়া কিন্তু আমরা পাচ্ছি দেড় থেকে দুই পিএসআই। ফলে পাম্পগুলোতে নেই গাড়ির চাপ৷ এতে আমাদের লোকসান গুনতে হচ্ছে।

কাজলী সিএনজি স্টেশনের মালিক খোকন বলেন, গ্যাসের চাপ অনেক কম। লাইনে চাপ নেই বললেই চলে। কয়েক মাস ধরেই সমস্যা তবে কয়েকদিন আরও বেড়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চাপ থাকে দেড় থেকে দুই পিএসআই। এতে আমাদের ক্ষতি হচ্ছে অনেক।

গাজীপুরের কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্র বলছে, জেলা ও মহানগরে আড়াই হাজারের কাছাকাছি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বাস্তবে এর সংখ্যা আরো বেশি। গ্যাস সংকটের কারণে বেশির ভাগ শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সংকট দিন দিন আরো তীব্র হচ্ছে বলে জানিয়েছেন শিল্পকারখানার মালিকরা। ডাইং ও শিল্প—কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় সময় মতো শিপমেন্ট করা সম্ভব হচ্ছে না। ফলে বিভিন্ন বিদেশি বায়াররা ক্ষুব্ধ হচ্ছেন। এভাবে চলতে থাকলে কারখানার কার্যক্রমে ধস নামবে বলে আশঙ্কা করছেন মালিকপক্ষ। তারা বলছেন গ্যাস সংকটের কারণে পার্টিকে চাহিদা মতো মাল দিতে না পারায় ব্যবসার ক্ষতি হচ্ছে।

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার এবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. বদরুল হাসান তাসলিম জানান, মাস ঘুরতেই শ্রমিকের বেতন-ভাতা গুনতে হচ্ছে কোটি কোটি টাকা। অথচ গ্যাস সংকটে বিকল্প হিসেবে মাত্রাতিরিক্ত খরচে সিএনজি ও ডিজেলের মাধ্যমে ব্রয়লার এবং জেনারেটর চালু করা হয়েছে। গত এক দেড় মাস ধরেই গ্যাস সমস্যায় ফ্যাক্টরি চলেছে নানা সংকটের মধ্য দিয়ে। যেখানে ব্রয়লার চালাতে প্রয়োজন ১৯ হাজার ৯৬০ ঘন ফুট এবং জেনারেটর চালাতে লাগে ৯০০০ ঘনফুট গ্যাস সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ১ থেকে দেড় বা দুই পিএসআই। আবার অনেক সময় জিরোতে নেমে আসে।

তুসুকা গ্রুপের ডাইরেক্টর তারেক হাসান বলেন, কারখানায় গ্যাসের চাপ অনেক বেশি কম। শিপমেন্টের কারণে উৎপাদন কম এটি বলা যাচ্ছে না। তবে আমরা ডিজেলে উৎপাদন কর্যক্রম অব্যহত রেখেছি। তবে এতে উৎপাদন খরচ বেড়েছে।

সাদমা ফয়াশন লিমিটেড কারখানার ডাইরেক্টর সোহেল রানা বলেন, গ্যাস নির্ভর আমাদের শিল্প প্রতিষ্ঠান। মাস শেষ না হতেই তিতাশ কর্তৃপক্ষ বিলের জন্য চাপ দেয় কিন্তু আমরা তার তুলনায় গ্যাস পাচ্ছি না৷ ফলে আমাদের শিল্প কারখানা টিকিয়ে রাখা দুষ্কর হয়ে উঠেছে। এভাবে চললে আমাদের উৎপাদন ও রপ্তানি কিভাবে ঠিক রাখবো সেটা নিয়ে সন্ধিহান। আমরা সরকার ও সহযোগী প্রতিষ্ঠান থেকে সহযোগিতা চাচ্ছি পাশাপাশি এটির দ্রুত সমাধান আশা করছি। আমাদের প্রতিদিন মিনিমাম ৩-৪ পিএসআই চাপ দরকার কিন্তু আমরা পাচ্ছি দেড় থেকে দুই। আমাদের ১৫ পিএসআই নেওয়া, সেখানে গ্যাসের চাপ যেখানে কমপক্ষে ১০ পিএসআই থাকতে হবে, সেখানে থাকছে ১-২ পিএসআই।

তিতাস গ্যাস ও ট্রান্সমিশনের গাজীপুর শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহজাদা ফরাজী বলেন, আমাদের গাজীপুর অঞ্চলে চাহিদার তুলনায় সরবরাহ কম। শীত মৌসুমে লো-এর কারণে ঘাটতি দেখা গেছে। বিভিন্ন জায়গা থেকে স্বল্পচাপের অভিযোগ পাচ্ছি। আগে থেকেও একটু সমস্যা ছিলো, এখন কারখানায় চাহিদা বেড়ে যাওয়ায় এই স্বপ্লতা বেড়েছে। আমাদের কাছে প্রতিদিনই বিভিন্ন শিল্প কারখানার মালিকদের অভিযোগ আসছে কিন্তু তাদের সমস্যার সমাধান করতে পারছি না। রোববার গাজীপুরে গ্যাসের চাহিদা ছিল ৬০০ মিলিয়ন ঘনফুট তার বিপরীতে পাওয়া গেছে ৩৭০ মিলিয়ন ঘনফুট।

গাজীপুরে নতুন কাঠামোয় বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa