Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক স্লাইডার

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

By Arif ArmanMay 23, 20262 Mins Read

গ্রিন কার্ডযুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড (স্থায়ীভাবে বসবাসের অনুমতি) পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকা যেসব বিদেশি নাগরিক গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চান, তারা আর আমেরিকার ভেতরে থেকে আবেদন করতে পারবেন না।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে এবং স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে আবেদন জানাতে হবে।

রয়টার্সের প্রতিবেদন মতে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এক নীতিগত নির্দেশনার মাধ্যমে এই নতুন নিয়মের কথা জানিয়েছে। তবে সরকারের এই কঠোর পদক্ষেপটি বিভিন্ন মানবাধিকার ও সাহায্য সংস্থার তীব্র সমালোচনার মুখে পড়েছে।

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

Advertisement

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও ইউএসসিআইএস-এর মতে, এই নীতি অভিবাসন ব্যবস্থার ফাঁকফোকর বন্ধ করতে এবং আইন অনুযায়ী কাজ পরিচালনা করতে সাহায্য করবে।

সংস্থাটি আরো জানিয়েছে যে, এই নিয়মের ফলে তাদের কাজের চাপ কমবে এবং বেঁচে যাওয়া সম্পদ দিয়ে তারা অন্যান্য জরুরি মামলার প্রক্রিয়া আরো দ্রুত শেষ করতে পারবে। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ কোনো ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রয়োজন আছে কিনা, তা প্রতিটি মামলার তথ্য আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে।
অভিবাসী ও শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ‘হায়াস’ এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। সংস্থাটি জানিয়েছে, এই অমানবিক নিয়মের কারণে মানব পাচারের শিকার ব্যক্তি এবং চরম নির্যাতন ও অবহেলার শিকার শিশুরাও বিপদে পড়বে।

গ্রিন কার্ডের আবেদনের জন্য তাদের আবারও সেই বিপজ্জনক দেশগুলোতেই ফিরে যেতে বাধ্য করা হচ্ছে, যেখান থেকে তারা প্রাণভয়ে পালিয়ে এসেছিল।

অভিবাসন ব্যবস্থা কঠোর করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া ধারাবাহিক পদক্ষেপগুলোর মধ্যে এটি সর্বশেষ সংযোজন। এর আগেও ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছিল। গত বছর শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে আসা দর্শনার্থী এবং গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ কমিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এক বছরের মাথায় ১ লাখেরও বেশি ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa