Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গ্রিসের শরণার্থী নিয়ে জার্মানিতে রাজনৈতিক দ্বন্দ্ব
আন্তর্জাতিক

গ্রিসের শরণার্থী নিয়ে জার্মানিতে রাজনৈতিক দ্বন্দ্ব

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 14, 20202 Mins Read
শরণার্থী
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের শরণার্থী শিবির থেকে কাউকে জার্মানির কোনো রাজ্যে নিয়ে আসা যাবে না বলে রাজ্যসরকারগুলোকে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্র মন্ত্রী হোর্স্ট সেহোফার৷ তিনি বলেছেন, এর ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা নেয়া হবে৷ খবর ডয়চে ভেলে’র।

জার্মানির ১৬টি রাজ্যের অধিকাংশই কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে৷ আঙ্গেলা ম্যার্কেলের প্রশাসন বার্লিন ও থুরিঙ্গিয়া রাজ্যে গ্রিক শরণার্থী শিবির থেকে আশ্রয় প্রার্থীদের জার্মানিতে নিয়ে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে৷

গ্রিসেরবেশ কয়েকটি দ্বীপের শরণার্থী শিবিরে শত শত মানুষ গাদাগাদি করে অমানবিক জীবন যাপন করছে৷ জার্মানির ওই রাজ্য দু’টি এরই মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে৷ আদালতে মানবিকতার বিষয়টি তুলে ধরে অবিলম্বে এই রাজনৈতিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি ওই শরণার্থীদের জার্মানিতে আনার প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় সে আর্জিও জানানো হয়েছে৷

সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়াও জানিয়েছে গ্রিসের শরণার্থী শিবির থেকে তারা আশ্রয়প্রার্থীদের নিতে প্রস্তুত৷

এমনকি এই রাজ্যের প্রধানমন্ত্রী আর্মিন ল্যাসেট গত সপ্তাহে মোরিয়া দ্বীপে শরণার্থী শিবির ঘুরে এসেছেন৷ সেখানে শরণার্থীরা তাকে জার্মান চ্যান্সেলর ভেবে ঘিরে ধরেছিল৷ ফলে নিরাপত্তার স্বার্থে সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন তিনি৷ মোরিয়া দ্বীপে তিন হাজার শরণার্থী রাখার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেখানে ১৭ হাজার শরণার্থী আছে৷ প্রায়ই স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষের খবর পাওয়া যায়৷

নর্থ রাইন ওয়েস্টফালিয়াসহ বেশ কয়েকটি জার্মান রাজ্যের দাবি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে শরণার্থী কর্মসূচির অংশ হিসেবে এটা করা উচিত৷ তবে বার্লিন ও থুরিঙ্গিয়া এমন কোনো শর্ত ছাড়াই শরণার্থীদের নিতে রাজি৷

সেহোফার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত হলো যে-কোনো শরণার্থী সংকট ইউরোপীয় ইউনিয়নের সমাধান মেনে হবে৷

জার্মান আইনজীবীরা বলছেন, যতক্ষণ এ বিষয়ের সঙ্গে জাতিসংঘ জড়িত না হবে, ততক্ষণ আসলে সরকারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেয়া যাবে না৷ কেবল জাতিসংঘই বলতে পারে এটা মানবিক সমস্যা৷ জাতিসংঘ জড়িত না হলে এটি কেবল রাজনৈতিক বিষয়, আইনি পদক্ষেপ এর বিরুদ্ধে নেয়া যাবে না৷

জার্মানিরএকটি বেসরকারি মানবাধিকার সংস্থা কার্পেনস্টাইন জানিয়েছে, জরুরি মানবিক সংকটে জার্মান আইন অনুযায়ী শরণার্থীদের ‘রেসিডেন্স পারমিট’ দিতে পারে রাজ্য সরকার৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন অবশ্য প্রয়োজন৷

এর আগে সেহোফার এ ধরনেরশরণার্থীদের জার্মানিতে প্রবেশের অনুমতি দিয়েছিলেন৷ যেমন: ইরাক থেকে ইয়াজিদিদের অথবা সিরিয়ার মানুষদের৷ তবে ওই শরণার্থীরা সরাসরি নিজেদের দেশ থেকে এসেছে, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ থেকে নয়৷ তাদের সাহায্য করেছে ইউএনএইচসিআর৷

ইটালি, গ্রিস আর মাল্টায় শরণার্থী বেশি হওয়ায় তারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শরণার্থী নেয়ার নির্দিষ্ট সংখ্যা নির্ধারণের দাবি জানিয়েছে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026

Latest News

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa