আন্তর্জাতিক ডেস্ক: সুইডেন ও ফিনল্যান্ড এই গ্রীষ্মেই ন্যাটোতে যোগ দিতে পারে। টাইমস সংবাদপত্র তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে। খবর তাস’র।

Advertisement
এই নিউজ আউটলেট জানায়, তারা আশা করছে ফিনল্যান্ড তাদের সদস্যপদের জন্য আগামী জুনে আবেদন করবে এবং সুইডেনও একই পথ অনুসরণ করবে।

তাদের সূত্র জানায়, সুইডেন ও ফিনল্যান্ড ঘরোয়ভাবে এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে একত্রে কাজ করছে। তবে এক্ষেত্রে চূড়ান্ত সীদ্ধান্ত প্রত্যেক দেশ স্বাধীনভাবে গ্রহণ করবে।

এর আগে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসগলু জানান, ব্রাসেলসে গত ৬ ও ৭ এপ্রিল ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলাকালে উল্লেখযোগ্য আলোচিত বিষয়গুলোর মধ্যে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদ পাওয়ার সম্ভাবনার বিষয়টি অন্যতম ছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.