Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক গ্রীসের প্রথম মসজিদে প্রথম জুমআ’র নামাজ আদায়
আন্তর্জাতিক

গ্রীসের প্রথম মসজিদে প্রথম জুমআ’র নামাজ আদায়

By Shamim Rezaনভেম্বর 6, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিশ্বের কাছে এথেন্স ছিল এমন একটি কলঙ্কিত শহর যেখানে কোনো মসজিদ ছিল না। গ্রীসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রথম কোনো মসজিদের যাত্রা শুরু হওয়ার পর আজ প্রথমবারের মত মসজিদটিতে জুমআ’র নামাজ আদায় হল। অটোমান সাম্রাজ্যের পতনের দুইশ বছর পর দেশটিতে মুসলিমদের স্থায়ী উপাসনালয় স্থাপিত হল যা রাষ্ট্রীয়ভাবে তৈরি হয়েছে।

মসজিদটিতে জুমআ আদায়ের মধ্য দিয়ে একটি নতুন ইতিহাসের যাত্রা শুরু হল। এথেন্স ছিল ইউরোপের একমাত্র মসজিদহীন শহর । এখানে মুসলিমদের নামাজের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। এর আগে বিভিন্ন অনানুষ্ঠানিক জায়গায় এ দেশের মুসলিমরা নামাজ আদায় করত।

গ্রীসের রাজনীতিতে একগুচ্ছ মৌলিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এমন উদার পরিবেশ তৈরি হয়েছে। দেশটির ধর্ম বিষয়ক সচিব জর্জিয়াস ক্যালানন্টিস জানান, ২০০৬ সাল থেকে সরকাগুলোর ধারাবাহিক প্রচেষ্টার ফলাফল আজকের এই পরিবর্তন। দেশটিতে ‘৩৫১২-আইন’ পাসের মধ্য দিয়ে গ্রিস নিজ দেশ ও বহির্বিশ্বে গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও পারষ্পারিক সম্মানের একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তবে ৩৫০ জন ধারণ ক্ষমতার মসজিদটিতে কভিড-১৯ পরিস্থিতির কারণে নামাজে লোক সমাগম কম রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

মুসলিমদের জন্য উপাসনালয় প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন মহল ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা ও লবিংয়ের কাজটি করেছেন এথেন্সের মুসলিম অ্যাসোসিয়েশনের নেতা নাইম এল ঘান্দোর। তিনি এখন বেশ উচ্ছ্বাসিত।

মসজিদের যাত্রা শুরুর বিষয়ে তিনি বলেন, আমার সন্তান গ্রীক ছেলেমেয়েদের সঙ্গে স্কুলে যায়, বিশ্ববিদ্যালয়ে যায় এবং বসবাস করে। কিন্তু তারা যখন প্রার্থনা করতে যেত তখন একজন গির্জায় যেত অথচ মুসলিম সন্তানরা ভূগর্ভস্থ গ্যারেজে যেত। এই চিত্র একজন মুসলিম শিশুর মনে এটাই মনে করিয়ে দিয়েছে যে, তারা তাদের সমমর্যাদার গ্রীক নাগরিক নন। মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত ৪৯ বছর বয়সী গ্রীক নাগরিক জাকি মাহমুদ।

মসজিদটির এমন এক সময়ে যাত্রা শুরু করল যখন কভিড-১৯ পরিস্থিতি ও অভ্যন্তরীণ কারণে অর্থনীতিতে বাজে অবস্থা বিরাজ করছিল। এর আগে দেশটির বামপন্থী শিরিজা পার্টির সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী কস্তাস গ্যাভ্রোগলু ২০১৯ সালে ৭ জুন মসজিদ খুলে দেওয়ার একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পরে সেটি বন্ধ হয়ে যায়। তারপর দেশটির পরবর্তী গণতান্ত্রিক সরকার কর্তৃক এর যাত্রা শুরু হল। সূত্র:দ্য ন্যাশনাল হেরাল্ড।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

জুন 16, 2026
oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

জুন 16, 2026
ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জুন 16, 2026
Latest News
সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa