Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা ঘরে থাকুন, আপনার এবং অসহায় মানুষের পাশে আছে সততা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

ঘরে থাকুন, আপনার এবং অসহায় মানুষের পাশে আছে সততা

By rskaligonjnewsApril 21, 20202 Mins Read

ঘরে থাকুন, আপনার এবং অসহায় মানুষের পাশে আছে সততা

Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: সারা বিশ্বের মতো কোভিড-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। দেশে করোনা আক্রান্তের দিক দিয়ে রাজধানী ঢাকার পর প্রথম অবস্থানে নারায়গঞ্জ থাকলেও দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর জেলা। তবে জেলার ৫টি উপজেলার মধ্যে কালীগঞ্জ খুব খারাপ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে পরিস্থিতি বিবেচনা করে এ উপজেলাটিকে লকডাউন ঘোষনা করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের নির্দশনা মেনে যারা ঘরে রয়েছে সেই সব কর্মহীন মানুষগুলোর সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন। অনেকে আবার ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন। তেমনি এক মহতি উদ্যোগ নিয়েছেন কালীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ড দুর্বাটি গ্রামের ৩ যুবক। কালীগঞ্জকে লকডাউন ঘোষণ করার পর পরই ওই তিন যুবক সততা হোম ডেলিভারী সার্ভিস নামের একটি মানবিক সংগঠন চালু করেছেন। যার প্রধান কাজ হচ্ছে স্থানীয়দের মানবিক সেবা করা।

জানা গেছে, দুর্বাটি গ্রামের কাজল আহমেদ রাজধানী ঢাকার চাঁদনী চকে কাপড়ের ব্যবসা করেন। তিনি মূলত এটার মূল উদ্যোক্তা। পরে ওই গ্রামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত রায়হান শরীফ নামের এক শিক্ষক এবং গাজীপুরে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত শাকিল পারভেজ নামের এক ইঞ্জিনিয়ারকে নিয়ে শুরু করে তাদের সততা হোম ডেলিভারী সার্ভিস। আর সেই হোম সার্ভিসের মাধ্যমে স্থানীয়দের চাহিদা অনুযায়ী বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দিচ্ছে। বাজার মূল্যের সাথে নামমাত্র সার্ভিস চার্জে গ্রাহকের বাড়িতে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। আর সেই লাভের অংশ ব্যয় করা হচ্ছে এলাকার দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের জন্য।

উপজেলার টিওরী গ্রামের বাসিন্দা কিবরিয়া রাব্বি নামের এক গ্রাহক জানান, দেশের পরিস্থিতি বিবেচনা করে সরকারের নির্দেশনায় শুরু থেকে ঘরেই আছেন। তবে ঘরে থাকলেও পরিবারের সবাইকে নিয়ে তো খাওয়া-দাওয়া করতে হয়। তাই সততা হোম ডেলিভারী সার্ভিসের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য সংগ্রহ করেছি। তবে তাদের মহতি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওই গ্রাহক। তিনি বলেন, এটা শুধু গ্রাহক সেবা না। এই সেবার সার্ভিস চার্জের মাধ্যমে সমাজের কিছু অবহেলিত মানুষের উপকৃত হচ্ছে।

উদ্যোক্তা কাজল আহমেদ জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউনের মত সিদ্ধান্ত নিতে হয়েছে। আমাদের বাংলাদেশেও প্রায় বেশিরভাগ এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। জরুরী প্রয়োজনেও বাজার করতে অসুবিধা হচ্ছে অনেকের। তাছাড়া আমাদের কালীগঞ্জেও লকডাউন করার পর অধিকাংশ বাজার বন্ধ হয়ে গেছে। যে কারণে অনেক এলাকায়ই মানুষ এখন ঘরবন্ধি প্রায়। মানুষ যাতে ঘর থেকে বের না হয় এজন্য বাসায় পণ্য পৌঁছে দেয়ার উদ্দেশ্যে কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের দুর্বাটি গ্রামের তিন যুবক মিলে সততা হোম ডেলিভারি সার্ভিস চালু করেন। সার্ভিসের উদ্দেশ্য মানুষ যাতে ঘরে থেকে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারমূল্যে পৌঁছে দেওয়া। পণ্যের সাথে কিছু সার্ভিস চার্জ যোগ করে সেই লাভের অংশটুকু অসহায় গরীবদের দান করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa