
পরশুরাম বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটক রতন সরকার পরশুরাম পৌর এলাকার সতীশ চন্দ্র সরকারের ছেলে।
হাবিলদার মো. রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার তার নেতৃত্বে বাউরপাথর গ্রাম থেকে টাকাসহ রতন সরকারকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ঘাসের বস্তায় লুকানো অবস্থায় সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুবুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



