Advertisement

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. মোস্তফা (৫০)কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদ-ও দেওয়া হয়েছে।

আজ সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।মৃত্যুদ-প্রাপ্ত মো. মোস্তফা ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কবীর উদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বার জীবদ্দশায় তার সব সম্পত্তি চার ছেলেমেয়ের মধ্যে শরিয়তের বিধান অনুযায়ী ভাগ করে দেন। এরপর থেকে আব্দুল জব্বারের স্ত্রী মরিয়ম বেগম (৭০) স্বামীর ভিটায় একাই বসবাস করতেন। মোস্তফা তার ভাগের ৯ শতাংশ জমি মায়ের কাছে বিক্রি করে দেন।

পরে বিক্রি করা ওই জমি বেআইনিভাবে দখলে নিতে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর বাড়ির উঠানে পাটি বিছিয়ে ঘুমিয়ে থাকা বৃদ্ধা মাকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের অপর ছেলে শাহ জালাল বাদী হয়ে ঘটনার দিনই পাঁচজনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার আদালত তার মৃত্যুদন্ডের আদেশ দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.