
বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে পুণের ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকায়। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। মৃতদের প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানিয়েছে প্রশাসন।
পুণের ট্রাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম জানান, লোহা দিয়ে নির্মাণাধীন বাড়ির ঢালাইয়ের কাজের প্রস্তুতি হচ্ছিল। রাতে গাড়ি পার্কিংয়ের জায়গায় ছাদের একাংশ ভেঙে পড়ে। সেই সময় ওখানে ১০ জন শ্রমিক ঘুমোচ্ছিলেন। বিকট শব্দ শুনে স্থানীয়রা বেরিয়ে আসেন। তারাই খবর দেন পুলিশ ও দমকলে। তার পর শুরু হয় উদ্ধারকাজ।
পুণের ডিসিপি রহিদাস পওয়ার জানান, প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সঙ্গে আরও পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আরও একজন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



