
সারাক্ষণ দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ইচ্ছা আর বিভিন্ন ক্লাবে পার্টি করা ওই চাকরির ন্যূনতম যোগ্যতা! এই কাজের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে নববধূর পার্টির আয়োজনও করতে হবে। পরিকল্পনা করতে হবে তাদের বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার। তবে সব থেকে হাঁফ ছাড়ার মতো ব্যাপার হচ্ছে এই কাজের জন্য ভারী ডিগ্রির প্রযোজন নেই। তাহলে আপনিও দেখবেন নাকি একবার চেষ্টা করে?
এমন সুখের চাকরি সম্বন্ধে চাকরিদাতা স্টিভ রোডি জানান, এই সংস্থা বিয়ের কনের পার্টির আয়োজন করার জন্য বিখ্যাত। তাই আমরা চাইছি এমন চাকরিপ্রার্থীকে যিনি নিজে পার্টি গোয়ার্স হবেন। তাহলে তিনি বুঝবে নতুন ধরনের পার্টির স্টাইল। তার অভিজ্ঞতা আমাদের সংস্থাকে আরো সমৃদ্ধ করবে। আমরা এগিয়ে থাকব অন্য সংস্থার থেকে।
এমন পছন্দ মতো কাজের জন্য মাসে ১৬ লাখ টাকা মাইনে দেবে সংস্থাটি। বাড়তি পাওনা, আপনার সব খরচ বহন করবে তারা। আগ্রহী থাকলে ২৯ ফেব্রুয়ারির আগে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। সূত্র : এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



