
আটককৃতরা হলেন- শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের এসএএস সুপারিনটেডেন্ট মোঃ জহির রায়হান এবং অডিট এন্ড একাউন্টস অফিসার মোঃ শামীম হোসেন।
দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল এর নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি দল তাদেরকে আটক করে।
দুদকের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলজিইডি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে চার লাথ ১৬ হাজার ঘুষের টাকাসহ আটক করে। আটককৃতরা পিরোজপুরের প্রাথমিক শিক্ষা অফিসের অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করছিলেন।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



