
আব্দুর রহমানের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি ২০১৮ সালের ২ এপ্রিল শ্রীবরদীতে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।
দুদক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ শ্রীবরদীর সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ঘুষের মাধ্যমে দলিল নিবন্ধনের কাজ করেছেন এবং ঘুষ না দিলে বিভিন্নভাবে সেবাগ্রহীতাদের হয়রানি করে চলেছেন- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সহকারী পরিচালক মো. আতিকুল আলম ও কোর্ট পরিদর্শক বুলবুল মিয়াসহ দুদক কর্মকর্তারা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমানের অফিস কক্ষে অভিযান চালান।
এ সময় তার প্যান্টের পকেট থেকে দুদক কর্মকর্তারা ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করেন। পরে তাকে আটক করা হয়।
দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি (আব্দুর রহমান) ঘুষ নেয়ার অভিযোগ স্বীকার করেছেন। এ ছাড়াও জব্দকৃত টাকা ঘুষের বলে তিনি স্বীকার করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানায় মামলা দায়ের ও আটক আব্দুর রহমানকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অভিযানকালে শ্রীবরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



