Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঘুষ না দেয়ায় প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি ইউপি সদস্যের দখলে!
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ঘুষ না দেয়ায় প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি ইউপি সদস্যের দখলে!

By Saiful IslamOctober 5, 20202 Mins Read

ঘুষ না দেয়ায় প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি ইউপি সদস্যের দখলে!

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধূষিয়া মধ্যপাড়া গ্রামে মাইনুদ্দিন নামের এক চা-বিক্রেতার জন্য করা বাড়ি দেড় বছরেও দখলে নিতে পারেননি।

অভিযোগ রয়েছে, স্থানীয় জাকির নামের ইউপি সদস্য ঘুষের ৩০ হাজার টাকা না পেয়ে উল্টো নিজের দখলে রেখে ওই ঘরেই বসবাস করছেন পরিবার-পরিজন নিয়ে।

সরেজমিন ঘুরে স্থানীয় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধূষিয়া মধ্যপাড়া গ্রামের হতদরিদ্র মৃত আবু তাহেরের ছেলে মাইনুদ্দিন। পেশায় একজন চা-বিক্রেতা। অভাবের সংসারে চা বিক্রি করে চলে তার এক সন্তানসহ পরিবারের ভরণপোষণ।

পৈতৃক সূত্রে পাওয়া ছোট্ট ভিটায় ছিল ছাপড়া ঘর। ২০১৯-২০ অর্থবছরে ‘জমি আছে ঘর নাই’ প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মাইনুদ্দিনের নামে একটি বাড়ি বরাদ্দ আসে।

যথারীতি ব্রাহ্মণপাড়া উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস বাড়িটি নির্মাণ কাজ শেষ করে। এ সময় মাইনুদ্দিন ঘরটির দখল নিতে গেলে তাকে সেটা বুঝিয়ে দেয়া হয়নি।

দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, প্রকল্প শেষ হওয়ার পর সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ঘরটি মাইনুদ্দিনকে বুঝিয়ে দেয়ার কথা থাকলেও তাকে বুঝিয়ে দেয়া হয়নি।

এ অবস্থায় চান্দলা ইউনিয়নের বড়ধূষিয়া গ্রামের ইউপি সদস্য জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি মাইনুদ্দিনের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। এতে তিনি রাজি না হওয়ায় প্রধানমন্ত্রীর উপহার বাড়িটির দখল তার কপালে জুটেনি। এক পর্যায়ে বাড়িটির দখল নিয়ে ইউপি সদস্য জাকির নিজেই বসবাস শুরু করেন। আর এভাবেই কেটে যায় প্রায় দেড় বছর।

সম্প্রতি বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসী নিরীহ মাইনুদ্দিনের পক্ষে অবস্থান নেন। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করে মাইনুদ্দিনকে বাড়ি বুঝিয়ে দেয়ার দাবি জানান।

বিষয়টি জানতে চাইলে চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফাি আলী বলেন, এমন কোনো অভিযোগ আমার কাছে আসেনি। নিয়মিতই মাইনুদ্দিনের সঙ্গে আমার দেখা হয়। সেও এ ব্যাপারে কোনো অভিযোগ করেনি।

ইউপির ৭নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন বলেন, মাইনুদ্দিন আমার চাচাতো ভাই। সে ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় আমি নিজেই বাড়িতে বসবাস করছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, কাজ শেষে উপসহকারী প্রকৌশলীর মাধ্যমে ঘরটি হস্তান্তর করা হয়েছে মাইনুদ্দিনের কাছে। মাইনুদ্দিন নিজেও আমার কাছে বিষয়টি স্বীকার করেছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, এই ঘর অসহায় গৃহহীনদের জন্য বরাদ্দ। অভিযুক্ত মেম্বারের বিরুদ্ধে ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa