
মাহিনের মা আয়েশা আক্তার বলেন, শনিবার দুপুরে মাহিন এলাকার ছেলেদের সাথে বাড়ির দ্বিতীয় তলার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। অসাবধানতার কারণে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় মাহিন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহিনদের বাসা দারুসসালাম থানার হরিরামপুরের বড় বাজার এলাকায়। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তার বাবার নাম দেলোয়ার হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান জানান, মাহিনের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



