
চীনভিত্তিক সংবাদমাধ্যম জিনহুয়া নেট জানায়, কানাডার ভ্যানকুবার থেকে এয়ার কানাডার ফ্লাইট-৩৩ সিডনির উদ্দেশে যাচ্ছিল। এতে ১৫ জন ক্রুসহ সব মিলিয়ে প্রায় ২৭০ জনের মতো যাত্রী ছিলেন।
কিন্তু মধ্য আকাশেই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বিমানটি। কোনও ধরনের পূর্বাভাস ছাড়াই ঝড়ে পড়ায় দিক পরিবর্তন করতে বাধ্য হয় কানাডার এই ফ্লাইট। শেষ পর্যন্ত স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে হনুলুলু বিমানবন্দরে অবতরণ করে এটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৩৫ জনের মতো আহত হয়েছেন। বিমানটি অবতরণের পর এদের মধ্য থেকে কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



