Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার ৩৬টি গ্রাম প্লাবিত
বরিশাল বিভাগীয় সংবাদ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার ৩৬টি গ্রাম প্লাবিত

By Hasan MajorMay 26, 2021, 4:20 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতিরিক্ত জোয়ারে নিম্মাঞ্চলের ৩৬টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে পানিবন্ধী হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ।

এলাকাগুলো হচ্ছে সদর উপজেলার রামাসপুর, কাচিয়া, রাজাপুর, ভেদুরিয়া ও পূর্ব ইলিশা। বোরহানউদ্দিনের বড় মানিকা ও হাসান নগর। দৌলতখানের চর টবগী, চর মেদুয়া, মদনপুর, হাজিপুর, ভবানিপুর, সৈয়দপুর ও চরপাতা। তজুমদ্দিনের চাচড়া ও চাঁদপুর।

লালমোহনের লর্ডহার্ডিং ও বদরপুর। চরফ্যাসনের ঢালচর, মুজিবনগর, চরমানিকা, নুরাবাদ, আহমদপুর, জাহানপুর, নীলকমল, চরমাদ্রাজ, কুকরী-মুকরী, নজরুল নগর, চর কলমী ও মনপুরার মনপুরা, হাজিরহাট, উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, চর নিজাম, কাজির চর ও চর কলাতুলী এলাকা। এছাড়া ঝড়ে গাছের ডালা চাঁপা পড়ে লালমোহনে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক মো: আব্দুর রশিদ জানান, জোয়ার এলেই এসব এলাকার মানুষ আংশিক ও সম্পূর্ণভাবে পানিতে আটকা পড়ছেন। জেলায় প্রচন্ড বাতাসের সাথে নদীতে তীব্র ¯্রােত রয়েছে। দুূর্যোগপূর্ণ এলাকায় তাদের প্রায় ১৩ হাজার সেচ্ছাসেবক কাজ করছেন। ঝড়ে এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন জানান, মূলত বাঁধের বাইরের এলাকায় অতি জোয়ারে পানি প্রবেশ করেছে। আমরা সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছি পানিতে আটকা পড়াদের খাদ্য সহায়তা করার জন্য। ইতোমধ্যে এ উপজেলার ঝ’ঁকিতে থাকা প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার ও খিচুড়ি দেয়া হচ্ছে। এছাড়া ঝড়ে ক্ষয়-ক্ষতির তালিকা তৈরিরও কাজ চলছে বলে জানান তিনি।

মনপুরার ইউএনও মো: শামিম মিঞা বলেন, মনপুরায় লোকালয়ের ভেতরে কিছু এলাকায় পানি ভাটার সময় নামছেনা। ঝড়ের প্রভাব শেষ হলে হয়ত পানি নেমে যাবে। এছাড়া এখানকার ভেড়িবাঁধের ৮ টি পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে এসব এলাকায় সংস্কারের কাজ শুরু হয়েছে। ভেঙ্গে গেছে উত্তর সাকুচিয়া ও হাজিরহাট সংযোগ সড়ক। ফলে এ দুই এলাকার সাথে যোগাযোগ বন্ধ রয়েছে।

মনপুরার চর কলাতুলী এলাকার বাসিন্দা জাবেদ মাঝি ও রহমত আলী জানান, নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জোয়ার এলে তাদের ঘরের নিচ পর্যন্ত পানিতে তলিয়ে যায়। এতে করে চরম দুূর্ভোগের মধ্যে তাদের থাকতে হচ্ছে।

চরফ্যাসন উপজেলার ঢালচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, মঙ্গলবার থেকেই পানির অসম্ভব ¯্রােত রয়েছে। একইসাথে বাতাস বয়ে যাচ্ছে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় নদীর পানি প্রবাহিত হচ্ছে। তাই মানুষ আতংকের মধ্যে রয়েছে। ইতোমধ্যে তার এ এলাকা থেকে প্রায় ২ হাজার মানুষকে নিরাপদে নেয়া হয়েছে। এছাড়া ঝড়ে বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে উপক’লের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং চালাচ্ছে সিপিবি, তথ্য অফিস ও রেডক্রিসেন্ট এর সদস্যরা। এছাড়া গত ২দিন যাবত এখানে ঝড়ো হাওয়াসহ থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। অধিকাংশ মাছ ধরার নৌ যানই নিরপদে তীরে অবস্থান করছে। বন্ধ রয়েছে সব ধরনের নৌ যান চলাচল। প্রস্তুত রাখা হয়েছে ৭০৯টি আশ্রয়কেন্দ্র। দুর্যোগ মোকাবেলায় জেলায় মোট ৭৬ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

প্রস্তুত রাখা হয়েছে স্যালাইন, ওষুধসহ অন্যান্য ব্যবস্থা। জেলায় খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। মাঠে কাজ করছে মোট ১৩ হাজার স্বেচ্ছাসেবক। জরুরী প্রয়োজনে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠন করা হয়েছে ১৪টি টিম। প্রতিবন্ধী নারী ও শিশুদের নিরাপত্তায় আলাদা আলাদা টিম গঠন করা হয়েছে।-বাসস

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

May 21, 2026, 1:30 PM Asia/Dhaka
ব্রাজিলের পতাকা

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

May 21, 2026, 12:00 PM Asia/Dhaka
নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা নিরসনে সেই সুইসগেট অবশেষে অপসারণের উদ্যোগ

May 21, 2026, 11:54 AM Asia/Dhaka
Latest News
বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ব্রাজিলের পতাকা

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা নিরসনে সেই সুইসগেট অবশেষে অপসারণের উদ্যোগ

চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

Khaled

মানিকগঞ্জ পুলিশ লাইনের যানবাহন শাখায় কোটি টাকার অনিয়ম-লুটপাট!

আগুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

hizla

লঞ্চে নিয়ে তরুণীকে ধর্ষণের পর ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ

Doulatpur

প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ২ শিশুর!

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp