Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ঘূর্ণিঝড় বুলবুল: সুন্দরবনের রাস উৎসব বন্ধ
খুলনা বিভাগীয় সংবাদ

ঘূর্ণিঝড় বুলবুল: সুন্দরবনের রাস উৎসব বন্ধ

By Saiful Islamনভেম্বর 8, 20192 Mins Read

rash utsob

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বাগেরহাটে বৃষ্টির তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। বুলবুলের প্রভাবে সুন্দরবনের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে।

সেই সঙ্গে সুন্দরবনের দুবলা শুটকি পল্লীর ১৫ হাজার জেলেসহ সুন্দরবনের অবস্থানরত পর্যটকদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জেলার ২৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ১০টি মেডিকেল টিম, ১০টি কন্ট্রোল রুম ও জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

এছাড়াও সভায় রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েক শত স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তারাসহ সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জনসাধারণদের সচেতন করতে জেলাব্যাপী মাইকিং শুরু করা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসার খবরে বাগেরহাটসহ সুন্দরবন উপকূলী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার সকাল থেকেই উপকূলসহ বাগেরহাটে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু হযেছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আছড়ে পড়ছে বিশাল-বিশাল ঢেউ। বইছে ঝড়ো হাওয়া।

ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে সুন্দরবনের দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি বনের ভ্রমণে থাকা পর্যটকটের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সুন্দরবনে দুবলারচরে শুঁটকি পল্লীতে অবস্থারত ১৫ হাজার জেলেকে ফিরিয়ে আনতে বাগেরহাটের জেলা প্রশাসন কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

ঘূর্ণিঝড়ের কারণে রাস পূর্ণিমাকে সামনে রেখে ১০ নভেম্বর থেকে সুন্দরবনের আলোরকোলে শুরু হতে যাওয়া ৩ দিনব্যাপী রাস উৎসব বন্ধ ঘোষণা কর্তৃপক্ষ। সুন্দরবন বিভাগের সব কর্মকর্তা ও বনরক্ষীদের নিরাপদ থেকে বণ্যপ্রাণি রক্ষায় কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে।

অপরদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি মোকাবেলায় মোংলা সমুদ্র বন্দরে খোলা হয়েছে ৩টি কন্ট্রোল রুম। বন্দরে এই মুহূর্তে মেশিনারী, ক্লিংকার, সার, জিপসাম, পাথর, সিরামিক ও কয়লাসহ দেশী-বিদেশি মোট ১৪টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজের পণ্য খালাসে বিশেষ সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

জুন 13, 2026
বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

জুন 13, 2026
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
Latest News
Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

আঙুর

ইউটিউব দেখে আঙুর চাষে ঝুঁকছেন বগুড়ার তরুণরা

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

নিখোঁজ

গোপালগঞ্জে তিনদিন নিখোঁজ থাকার পর শাহিন শেখের মরদেহ উদ্ধার

ব্রাজিল ভক্ত

প্রিয় দলের জন্য পুরো বাড়ি রাঙালেন ব্রাজিল ভক্ত

আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa