Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চট্টগ্রামের তিন পৌরসভায় ভোটগ্রহণ শুরু
জাতীয় বিভাগীয় সংবাদ

চট্টগ্রামের তিন পৌরসভায় ভোটগ্রহণ শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 14, 20212 Mins Read

চট্টগ্রামের তিন পৌরসভায় ভোটগ্রহণ শুরু

Advertisement

জুমবাংলা ডেস্ক : চতুর্থ ধাপে চট্টগ্রামের তিন পৌরসভায় উৎসবমুখর পরিবেশে রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোট শুরু হয়েছে।  রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন জায়গায়।

নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পটিয়া, চন্দানাইশ ও সাতকানিয়া পৌরসভায়। এর মধ্যে সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে শুধু কাউন্সিলর পদে ভোট হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের পৌরসভা নির্বাচনে পটিয়ার সবকটি কেন্দ্রে ইভিএমে এবং চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় ব্যালটের মাধ্যমে চলছে ভোটগ্রহণ।

পটিয়া পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরা হলেন, নৌকা প্রতীক নিয়ে আইয়ুব বাবুল, ধানের শীষের প্রতীক নিয়ে নুরুল ইসলাম সওদাগর, লাঙ্গল প্রতীক নিয়ে সামশুল আলম মাস্টার, মোমবাতি প্রতীক নিয়ে আলী হোসাইন।

পটিয়া পৌরসভায় এবারের নির্বাচনে ১৮টি কেন্দ্রে ১১৬টি বুথে ভোটগ্রহণ হবে। ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৮৬২ জন।

চন্দনাইশ পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র মাহাবুবুল আলম খোকা, বিএনপি মনোনীত মাহাবুবুল আলম চৌধুরী, এলডিপি মনোনীত এম. আইনুল কবির ও ইসলামী ফ্রন্ট মনোনীত ফারুক বাহাদুর। এছাড়া ৪৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ৯ জন নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন।

জানা যায়, চন্দানাইশ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার ২৮ হাজার ৯৯৭ জন। পুরুষ ভোটার ১৫ হাজার ১৯৯ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৭৯৮ জন। ১৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ ৮৩টি।

সাতকানিয়া পৌরসভায় পৌরসভায় এবার সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ৩৭ হাজার ৫৪০ জন ভোটার আছেন। এরমধ্যে ১৯ হাজার ৬২২ জন পুরুষ ও ১৭ হাজার ৯১৮ জন মহিলা ভোটার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa