Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি
জাতীয় বিভাগীয় সংবাদ

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কJune 30, 2021Updated:June 30, 20212 Mins Read

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

Advertisement

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা খালে পড়ে দুই জন এবং নগরের আকবরশাহ থানার ইস্পাহানী ফ্যাক্টরির সামনে গাড়ির ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ লাশগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নগরের ২ নম্বর গেট মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা খালে পড়ে যায়। এতে যাত্রী খতিজা বেগম (৬৫) ও সিএনজি চালক মো. সুলতান (৩৮)  ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সিএনজিতে চালকসহ মোট পাঁচজনের মধ্যে তিন জনকে উদ্ধার করা হয়েছে।

নিহত খতিজার নিকটাত্মীয় পারভেজ জানান, ‘দুই নম্বর গেট মেয়র গলির টিঅ্যান্ডটি কলোনি এলাকা থেকে ডাক্তার দেখানোর জন্য সিএনজি অটোরিকশা করে মোট চারজন বের হয়। এ সময় বাসা থেকে রওনা দিতেই সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় খালে প্রচ- স্রোত ছিল। এর মধ্যে তিনজন যাত্রী ভেসে উঠে আসেন। কিন্তু নিহত দ’ুজন সিএনজিতে আটকা পড়ে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাহায্যে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের আকবরশাহ থানার ইস্পাহানী ফ্যাক্টরির সামনে গাড়ির ধাক্কায় মো. সাজ্জাদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  সে ইস্পাহানি মালিপাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ।

পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026

Latest News

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa