Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বিভাগীয় সংবাদ

চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

By Hasan MajorDecember 10, 20232 Mins Read

চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Advertisement
চট্টগ্রাম প্রতিনিধি: বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড এলাকায় মহান বিজয় দিবসকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ ডিসেম্বর) বিকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে জিয়াউল হক সুমন বলেন, ‘যে মহান মানুষেরা এদেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, তাদের আজীবন মনে রাখতে হবে। যতোদিন বাংলাদেশ থাকবে, ততোদিন জাতির পিতা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে হবে। বিএনপি-জামায়াতের দোসররা যতোই আস্ফালন করুক মুক্তিযোদ্ধাদের অবদান কখনো বাঙ্গালি জাতি ভুলবে না।’

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমিও ভোটের মাঠে আছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আগামীতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আরো শক্তিশালী করতে আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।’

ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ইপিজেড থানা আওয়ামী লীগের সাবেক আহবায়ক হারুন অর রশীদ, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান ইলিয়াছ, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, ইপিজেড থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আফজল, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ এস এম ইসলাম, ইপিজেড থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু তাহের, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মোহাম্মদ আসলাম, ইপিজেড থানা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলম, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসান, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ এইচ এম সোহেল, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহিদুল আলম, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মুনিরী ও ইপিজেড থানা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ উদ্দিন বাবর বক্তব্য রাখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa