জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের বিশ্বিবদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Advertisement

যেসব পদে লোকবল নেওয়া হবে

অধ্যাপক: যন্ত্রকৌশল বিভাগ ২টি পদ। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা। রেজিস্ট্রার-১টি পদ, পরীক্ষা নিয়ন্ত্রক-১টি পদ। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

সহযোগী অধ্যাপক: তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ ১টি পদ, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

সহকারী অধ্যাপক: বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

প্রভাষক: পদার্থবিজ্ঞান বিভাগে ১টি পদ, স্থাপত্য বিভাগে ১টি পদ, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ ১টি পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

ড্রাইভার (ভারী) ১টি পদ (টেকনিশিয়ান পদের বিপরীতে)। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা। ড্রাইভার (হালকা) ১টি পদ (টেকনিশিয়ান পদের বিপরীতে)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। হেলপার (যানবাহন) ১টি পদ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

যেভাবে আবেদন : ড্রাইভার (ভারী), ড্রাইভার (হালকা) ও হেলপার পদের জন্য সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় এই ঠিকানায়। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

আবেদন ফি : ড্রাইভার (ভারী), ড্রাইভার (হালকা) ও হেলপার পদের জন্য ৩০০ টাকা এবং বাকি পদগুলোর জন্য আবেদন ফি ৫০০ টাকা। সোনালী ব্যাংক ব্যাংক ড্রাফট/পে–অর্ডার করার রসিদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১৯ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে চাকরি

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google