বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চন্দ্রবিজয়ের ঠিক ৫০ বছর বাদে আরেকবার চাঁদের দেশে যাওয়ার চূড়ান্ত ঘোষণা দিল মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। কর্মকর্তারা জানিয়েছেন, ওরিয়ন ক্রিউ ক্যাপসুল ২০২০ সালে চাঁদে যাওয়ার জন্য প্রস্তুত।

Advertisement

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ওরিয়ন তার প্রথম অভিযানে কোনো মানুষ বহন করবে না। রোবোটিক জাতীয় ডিভাইসের মাধ্যমে কক্ষপথে মোট ছয়দিন থাকবে এটি। এরপর ফিরবে পৃথিবীতে।

ফিরে আসার পর যানটি উচ্চগতিতে চাঁদের পরিবেশে প্রবেশ বিষয়ক কঠিন একটি পরীক্ষায় অংশ নেবে। এরপর দ্বিতীয় অভিযানে ২০২২ সালে মানুষ নিয়ে কক্ষপথে ঢুকবে।

মানুষ চাঁদের বুকে প্রথম রাখে ১৯৬৯ সালের ২০ জুলাই। এই গৌরবের সঙ্গী হন নিল আর্মস্ট্রং। তার কিছুক্ষণ পর চাঁদে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নামেন বাজ অলড্রিন। তারা দুজনই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেছিলেন। সেই ঐতিহাসিক অভিযাত্রায় তাদের সঙ্গী ছিলেন মাইকেল কলিন্স। তিনি অবশ্য দুই সঙ্গীর সঙ্গে চাঁদে পা রাখতে পারেননি। কারণ তিনি চাঁদের কক্ষপথে কমান্ড মডিউলের দায়িত্বে ছিলেন।

ওই অভিযানের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করে নাসা। সেখানেই নতুন অভিযান সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google