
শুক্রবার এক সেনা সমাবশে এসব কথা বলেন ওয়েই ফেঙ্গে। এ সময় তিনি আরো বলেন, মার্কিন ভূমিকার কারণে চীনের সামনে লড়াই করার চেতনা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। আমাদেরকে অবশ্যই ফাইটিং স্পিরিট বাড়াতে হবে, যুদ্ধের জন্য সাহসী হতে হবে, যুদ্ধে ভালো করতে হবে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য লড়াইকে ব্যবহার করতে হবে।
এদিকে সেনা সমাবেশে চীনের বিমান বাহিনীর প্রধান ঝু চেং বলেন, সাইবার, মহাকাশ, গভীর সমুদ্র ও জীবাণু গবেষণার ক্ষেত্রে চীন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা জোরালো হয়েছে। দেশীয় উদ্ভাবন ও বৈপ্লবিক প্রযুক্তি তৈরিতে গতি আনতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



