জুমবাংলা ডেস্ক : চলন্ত ট্রেনে অপ্রত্যাশিত এক ঘটনার স্বাক্ষী হলো যাত্রীরা। স্ত্রীকে তিন তালাক দিয়ে পালিয়েছে স্বামী। গত ২৯ এপ্রিল ভারতের জাহাংসি জংশনে এ ঘটনা ঘটে। ২৮ বছর বয়সী মোহাম্মাদ এরশাদ তার ২৬ বছর বয়সী স্ত্রী আফসানাকে নিয়ে ট্রেনে ভ্রমণ করার সময় তালাকের এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি

চলন্ত ট্রেনে স্ত্রীকে তিন তালাক দিয়ে পালাল স্বামী

ট্রেনটি যখনই ঝাঁসি জংশনে আসে তখনই এরশাদ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এর আগে সে স্ত্রীকে মারধর করে।

এ ঘটনায় হতবাক হয়ে যান আফসানা। সঙ্গে সঙ্গেই পুলিশের সহযোগিতা চায় সে। পুলিশ তাকে কানপুর দেহাটের পুখারায়তে ফেরত পাঠায়। পরে সেখান থেকেই আফসানা ভোপালে ফিরে আসে।

এ ঘটনার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরশার একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সে একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। চলতি বছরের ১২ জানুয়ারি স্নাতক পাস আফসানাকে সে রাজস্থানের কোটা থেকে বিয়ে করেন।

গত সপ্তাহে এই দম্পতি যখন এরশাদের পৈত্রিক বাড়ি পুখারায়তে বেড়াতে যান তখন আফসানা জানাতে পারেন তার স্বামী আগেই বিয়ে করেছে।

বিয়ের খবর জানার পরই এরশাদ এবং তার মা আফসানাকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকেন। শেষ পর্যন্ত চলন্ত ট্রেনে সে আফসাকে তিন তালাক দিয়ে পালিয়ে যায়।

সামাজিক যোগাযাগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আফসানা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এ ঘটনায় সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে যেসব পুরুষ নারীদের সঙ্গে প্রতারণা করে তাদের শান্তির দাবিও জানিয়েছে।

পুলিশের সার্কেল অফিসার জানিয়েছে, আফসানার অভিযোগের ভিত্তিতে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা থেকে রেহাই পাইনি তার বাবা মাও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.