Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে চলন্ত বাসে এক গৃহবধূকে ধ’র্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। তাঁর চিৎকারে বাসটির গতিরোধ করেন বাসের পেছনে থাকা একটি গরু বোঝাই ট্রাকের চালক । এরপর স্থানীয় লোকজন বাসের চালক ও চালক সহকারীকে আ’টক করেন। পরে পুলিশের হাতে তুলে দেন।

গ্রেফতারকৃতরা হলো চালক রবিউল আউয়াল (২২) ও হেলপার মো. হৃদয় (২৪)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, ঘটনার শিকার ওই গৃহবধূ স্বামীর সঙ্গে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঐ নারীর বাবার বাড়ি আনোয়ারা উপজেলায় এবং শ্বশুরবাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়।

গৃহবধূ মামলার এজাহারে যা লিখেছেন: শনিবার রাত ১১টার দিকে বাবার বাড়ি আনোয়ারা উপজেলা থেকে তিনি শাহ আমানত সেতু এলাকায় পৌঁছান। কিন্তু বাসার চাবি বাবার বাড়িতে ফেলে আসায় তিনি নগরের দেওয়ানহাটে চাচাতো বোনের বাসায় যাওয়ার উদ্দেশে বহদ্দারহাটের এক নম্বর রুটের বাসে ওঠেন। বাসটি জিইসি মোড়ে যাওয়ার পর অন্যান্য যাত্রীরা নেমে যান। এ সময় রবিউল ও হৃদয় গৃহবধূকে দেওয়ানহাট মোড়ে নামিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বাস চালানো শুরু করেন। কিন্তু বাসটি লালখান বাজার মোড়ে যাওয়ার পর দেওয়ানহাটের দিকে না গিয়ে গতিপথ বদলে কাজীর দেউড়ির দিকে যাওয়া শুরু করে। গৃহবধূ তাদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে তাঁকে নামিয়ে দেওয়ার জন্য বলেন।

গৃহবধূর অভিযোগ, তাঁর কথা না শুনে দ্রুতগতিতে বাসটি চালিয়ে কাজীর দেউড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। চট্টগ্রাম ক্লাবের সামনে যাওয়ার পর হৃদয় তাঁকে ধ’র্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করেন এবং জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন। তাঁর চিৎকারে বাসটির পেছনে থাকা গরুবাহী একটি ট্রাকের লোকজন তা বুঝতে পেরে বাসটিকে ধাওয়া করতে শুরু করে। বাসটি কাজীর দেউড়ি মোড়ে পৌঁছালে গরুবাহী ট্রাকটির চালক বাসটির সামনে গিয়ে পথরোধ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.