Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মোট ২০জন মেয়রপ্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এবং জমা দেন। আর কাউন্সিলর পদে মনোনয়ন কিনে জমা দিয়েছেন ৪০৬ জন। চট্টগ্রামে সিটি নির্বাচনে মোট ওয়ার্ড ৪১ এবং সংরক্ষিত নারী ওয়ার্ড ১৪টি।

শনিবার সন্ধ্যায় গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।

যারা ইতিমধ্যে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. আবদুচ ছালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খুরশিদ আলম সুজন, চট্রগ্রাম মহানগর আওয়ামী সাবেক নেতা ও সাবেক প্রবাসী কল্যান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আহ্বায়ক মো. ইউনুস, সাবেক প্যানেল মেয়র রেখা আলম, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক সামরিক বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম, সদ্যপ্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মাইনুদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, মো. ইনসান আলী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ভাই এরশাদুল আমীন, লন্ডন প্রবাসী ব্যারিস্টার মো. মনোয়ার হোসেন ও দীপক কুমার পালিত।

১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.