Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চসিক মেয়র ও কাউন্সিলরদের শপথ আগামীকাল
জাতীয় বিভাগীয় সংবাদ

চসিক মেয়র ও কাউন্সিলরদের শপথ আগামীকাল

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 10, 2021Updated:ফেব্রুয়ারি 10, 20213 Mins Read

চসিক মেয়র ও কাউন্সিলরদের শপথ আগামীকাল

Advertisement

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও ষষ্ঠ নির্বাচিত পরিষদের কাউন্সিলররা আগামীকাল শপথগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে ভার্চুয়ালি শপথবাক্য পাঠ করনোর কথা রয়েছে। কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম জানান, শপথ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে স্ত্রী ও পুত্র-কন্যাকে নিয়ে আজ বিকেল ৩ টায় রেজাউল করিম চৌধুরী বিমানযোগে চট্টগ্রাম ত্যাগ করবেন। দুপুর দুইটায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে সোহাগ পরিবহনের দুইটি এসি বাসযোগে কাউন্সিলররা ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। তবে কয়েকজন কাউন্সিলর আত্মীয়-স্বজন নিয়ে ব্যক্তিগত গাড়িতে ঢাকা যেতে পারেন বলেও জানান আশরাফ।

রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচার সেলের প্রধান ও নগর যুবলীগ নেতা ফরিদ মাহমুদ জানান, ওসমানি স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানে সরকারের মন্ত্রী পরিষদ, সংসদ সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুইশ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা সবাই নিজেদের ব্যবস্থাপনায় ঢাকা পৌঁছাবেন। মেয়র রেজাউল করিম সপরিবারে বিমানে যাচ্ছেন। মেয়র ও পরিবারের সদস্যরা ঢাকায় সিটি কর্পোরেশনের রেস্ট হাউজে অবস্থান করবেন।

ফরিদ মাহমুদ আরো জানান, শপথ গ্রহণ শেষে ধানম-ি ৩২ নম্বরে যাবেন মেয়র রেজাউল করিম ও কাউন্সিলররা। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। ১২ ফেব্রুয়ারি সকালে মেয়রের নেতৃত্বে কাউন্সিলররা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাবেন। সেখান থেকে রাতে কাউন্সিলররা চট্টগ্রামে ফিরে আসবেন। কিন্তু মেয়র ঢাকায় অবস্থান করবেন এবং পরদিন ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে কয়েক জন মন্ত্রী ও সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি। সেদিনই তাঁর চট্টগ্রাম ফিরে আসার কথা রয়েছে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে সাংবাদিকসহ চট্টগ্রামের সুধীজনদের সাথে মতবিনিময় করবেন নবনির্বাচিত মেয়র। এরপর দুপুর ১টায় সিটি কর্পোরেশনে গিয়ে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রেজাউল করিম চৌধুরী।

এদিকে, নগর আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর ষষ্ঠ পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পঞ্চম পরিষদের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সদ্যবিদায়ী চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়্যারম্যান জহিরুল আলম দোভাষ, নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালামসহ চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তাঁরা প্রত্যেকে নিজেদের গাড়িতে করে ঢাকা পৌঁছাবেন।

কাউন্সিলর আশরাফ জানান, ঢাকায় কাউন্সিলররা তোপখানা রোডে হোটেল এশিয়ায় অবস্থান করবেন। কাল শপথের পর মেয়রের নেতৃত্বে তাঁরা ধানম-ি যাবেন এবং শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে চট্টগ্রাম ফিরে আসবেন।

উল্লেখ্য, সাধারণ ৪১ ও সংরক্ষিত ১৪ জন মিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মোট কাউন্সিলর ৫৫ জন। কিন্তু ২৭ জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই পদে ভোটগ্রহণ হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa