Advertisement
জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের পুরাণ বাজারের ভুঁইয়ার ঘাট থেকে ৬ জন চাল ব্যবাসয়ীর চুরি হওয়া ২ হাজার ৭০০ বস্তা চালের মধ্যে ১ হাজার ৪০ বস্তা চাল উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার নারায়নগঞ্জ থেকে উদ্ধার করে আনা এ চাল পুরাণ বাজার ব্যবাসয়ীদের গুদাম ঘরে ট্রাকে করে নিয়ে বুঝিয়ে দেন মডেল থানার পুলিশ পরিদর্শক মো. মুরশেদুল আলম।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সম্ভুনাথ সাহা জানান, তিনি নিজেসহ বাজারের পরেশ মালাকার, হাজী আবুল কাশেম গাজী, সেলিম খান, আনিছুর রহমান, মফিজ বেপারী পাবনার ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করে ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়মিত চাল আনেন। চুরি হওয়া চাল গত ২৮ এপ্রিল ভোররাতে কচুয়া ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রলারযোগে পুরাণ বাজার ভূঁইয়ার ঘাটে আনলোড করার জন্য আসেন। কিন্তু ভোর রাতে বৃষ্টি থাকার কারণে তারা কাজে বিরতি দেন। এসময় কারা যেন সুযোগ বুঝে ২ হাজার ৭০০ বস্তা চাল নিয়ে চুরি করে পালিয়ে যায়।

চাল চুরির ঘটনায় সব ব্যবসায়ীদের পক্ষে ২৯ এপ্রিল চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন সম্ভুনাথ সাহা। পুলিশ অভিযোগটি গ্রহণ করে এবং চেষ্টা চালিয়ে জানতে পারে চাঁদপুরে চুরি হওয়া চাল নারায়নগঞ্জে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুরশেদুল আলম বলেন, মামলাটি তদন্তের ভার আমাকে দেয়ার পরে আমি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও মডেল থানার ওসির সাথে পরামর্শ করে কাজ শুরু করি। একটি পর্যায়ে জানতে পারি চুরি হওয়া চাল নারায়নগঞ্জ বন্দর থানা এলাকায় একটি পরিত্যক্ত গোডাউনে স্থানীয় যুবলীগ নেতা জাবেদ হোসেন ভুঁইয়ার হেফজাতে রয়েছে। ওই থানার অফিসার ইনচার্জের সাথে চুরি হওয়া চালের বর্ণনা দিলে অনেকটা মিলে যায় এবং তিনি আমাদেরকে যাওয়ার জন্য বলে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে কাগজপত্র মিলিয়ে চালগুরো উদ্ধার করে ৪ মে চাঁদপুরে নিয়ে আসি। উদ্ধার হওয়া ১০৪০ বস্তা চাল আজ ক্ষতিগ্রস্থ সকল ব্যবসায়ীদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, ১০৪০ বস্তা চুরি হওয়া চাল উদ্ধার করে দেয়ায় আমরা চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে কৃতজ্ঞ এবং বাকী চালগুলো উদ্ধার করে আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমাদের বিশ্বাস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.