Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শফিকুর রহমান ভুঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। শুক্রবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

আজ বাদ আসর হাসানআলী হাই স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বজনরা। আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে।

নির্বাচনে এবার মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জিল্লুর রহমান জুয়েল, বিএনপির ধানের শীষ প্রতীকে ছিলেন শফিকুর রহমান ভুঁইয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতাপাখা প্রতীকে আছেন মামুনুর রশিদ বেলাল। এছাড়া কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সঙ্গে বিএনপি প্রার্থী শফিকুর রহমান ভুঁইয়ার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে পৌরবাসী এতদিন মনে করলেও এখন তার ছন্দপতন ঘটলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.