Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চাঁদপুরে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে
জাতীয় বিভাগীয় সংবাদ

চাঁদপুরে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 25, 20202 Mins Read

চাঁদপুরে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে

Advertisement

জুমবাংলা ডেস্ক: চাঁদপুরে গত কয়েক দিন ধরে মেঘনা, ডাকাতিয়া ও ধনাগোদা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মুষলধারে বৃষ্টি ও জোয়ারের পানি বেড়ে গিয়ে জেলা শহরের নিম্নাঞ্চলের অনেক রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকায় বসবাসকারীদের দুর্ভোগ বেড়ে চরম আকার ধারণ করেছে। খবর ইউএনবি’র।

চাঁদপুর সড়ক ও জনপদের প্রকৌশলীদের মতে, শহরে সুষ্ঠু পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সরকারি কলেজ এলাকা, করিম পাটোয়ারী রোড, নাজিরপাড়া, বঙ্গবন্ধু সড়ক, প্রফেসর পাড়া, বাদশামিয়া রোড, মোল্লাবাড়ি রোড, তালতলা, রহমতপুর এলাকা ও আদালত পাড়াসহ বেশ কিছু এলাকার লোকজন পানিবন্দী হয়ে রয়েছেন।

এদিকে, মেঘনা ও পদ্মার প্রচণ্ড জোয়ার ও ঢেউয়ে নদীভাঙনের কারণে গৃহহারা হয়েছে রাজরাজেশ্বর ও ইব্রাহীমপুরে পাঁচ শতাধিক পরিবার। এ দুই ইউনিয়নে ফসলি জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাসেম গাজী ও হজরত আলী জানান, গৃহহারাদের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। তবে এখনও কোনো সরকারি বরাদ্দ পাওয়া যায়নি।

রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীচরের স্বামীহারা গৃহবধূ নুর বানু বেগম জানান, নদীভাঙনের কবলে পড়ে লগ্গীমারা থেকে এখানে এসে ঘর নির্মাণ করেছিলেন। সেটাও কিছু দিন আগে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নিরাপদ জায়গায় আবার ঘর উঠানোর মতো কোনো টাকা-পয়সা নেই তার।

বাঁশগারি গ্রামের আবুল বাশার বেপারি বলেন, ‘হঠাৎ জোয়ার ও বানের পানিতে আমাগো ধানের ফসল শেষ। আমরা এখন কেমনে খামু, কে খাওয়াইবো? সরকার থেকেও কিছু পাই নাই।’

চেয়ারম্যান হজরত আলী জানান, এবার নদীভাঙনে লক্ষ্মীরচর, জাহাজমারাচর, শিলারচর, খাসকান্দি ও আশপাশের এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহারা হয়েছে এসব এলাকার ৩৮৫ পরিবার। জোয়ার ও বানের পানিতে মাঠের উঠতি ধান ও ফসলহানি সবচেয়ে বেশি হয়েছে গোয়ালনগর, বাহেরচর, বলিয়ারচর, বাঁশগাড়ি ও মুগাদী গ্রামে।

মেঘনার পশ্চিম পাড়ের ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম জানান, গত কিছু দিন ধরে বৃষ্টি ও বর্ষার পানিতে প্রায় ১০০ পরিবারের বসতবাড়ি, দোকানপাট ও বিআইডব্লিউটিএ মাঠ নদীগর্ভে চলে গেছে। নদীভাঙন এখনও অব্যাহত আছে। গৃহহারা অনেকে নিরাপদ স্থানে সরে গেলেও অর্থাভাবে ঘর পুনরায় নির্মাণ করতে পারছেন না। তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এক জরিপে দেখা গেছে, চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরের চরাঞ্চলের প্রায় ৩০ হাজার পরিবার জোয়ারের পানিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, ‘জোয়ারের পানিতে সদরের হাজার হাজার নারী, পুরুষ ও শিশু গত কয়েক দিন ধরে পানিবন্দী হয়ে আছেন। এসব এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হাইমচরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পানের বরজের। এছাড়া রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারি জানান, জোয়ারের পানিতে উপজেলার ছয় ইউনিয়নে প্রায় ২০ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান সড়ক ও স্থানীয় রাস্তাঘাট, উঠতি ফসল, পানের বরজ ও পুকুরের মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa