সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ
প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক এসএসসি পরীক্ষার্থীসহ ২ জন মারা গেছেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধাসহ আরো ২জন গুরুতর আহত হয়।

মঙ্গলবার রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ১জন ও ঢাকায় নেওয়ার পথে অন্য একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার হাফানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শান্ত (১৭)। সে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। আহত ৩ জনের মধ্যে ঢাকায় নেওয়ার পথে আসিফ (১৮) নামের একজনের মৃত্যুবরণ করেন।

গুরুতর আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সাজ্জাদ (১৭) ও পথচারী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৭০)। আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত ১জনের মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে।

এসএসসির প্রশ্ন যেভাবে কেন্দ্রে যাবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.